শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালে মসজিদ থেকে ১৩ কেজি গরুর মাংস চুরি

বরিশালে মসজিদ থেকে ১৩ কেজি গরুর মাংস চুরি

Sharing is caring!

শামীম আহমেদ ঃ

মসজিদ থেকে তাবলিগ জামাতে আসা মুসল্লিদের ১৩ কেজি গরুর মাংস চুরির ঘটনা
ঘটেছে।

চোর সনাক্তে রীতিমতো উঠেপড়ে লেগেছে এলাকার মুসল্লিরা।

বিষয়টি নিয়ে
এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১ মে) সকালে নগরীর
ব্রাউন কম্পাউন্ড এলাকার দারুল মোকাররম জামে মসজিদে।

জানা গেছে, ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৮ জেলার ১৯ জন মুসল্লি নিয়ে ৪০ দিনের
চিল্লায় ওই মসজিদে তাবলিগ জামাতে আসেন মুসুল্লিরা। খবর পেয়ে সেখানে ছুটে
আসেন বরিশালের তাবলিগ জামাতের সাথীরা।

তাদের সম্মানে ১৩ কেজি গরুর মাংস
কিনে এনে আয়োজন করা হচ্ছিল খাবারের। তবে দুপুরে মসজিদের দ্বিতীয় তলায় মাংস
রেখে তাবলিগের সাথীরা যোহরের নামাজ পরতে যাওয়ার পর সেই মাংস চুরি হয়ে যায়।

তাবলিগ জামাতের সাথি ও স্থানীয়রা জানান, ১৩ কেজি গরুর মাংসসহ এক মুসুল্লির
ছয় হাজার টাকাসহ একটি মানিব্যাগ ও একটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

মসজিদ থেকে বিভিন্ন সময় অনেক কিছু চুরি হলেও ১৩ কেজি গরুর মাংস চুরির
ঘটনা এই প্রথম।

এমন ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে মসজিদ কমিটি।

কীভাবে
মাংসসহ মানিব্যাগ ও বাইসাইকেল চুরি হলো আর কে বা কারা চুরি করলো তা খুঁজে
বের করতে আইনাগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মসজিদ কমিটির সভাপতি
সৈয়দ মাহবুবুর রহমান।

স্থানীয় মুসল্লিরা জানিয়েছেন, গত ছয় মাসে ওই মসজিদে এ
নিয়ে ছয়টি চুরির ঘটনা ঘটেছে। এছাড়া প্রায়ই মসজিদে জুতা চুরির ঘটনা
ঘটছে। তাই মুসুল্লিরা মসজিদ কম্পাউন্ডে সিসি ক্যামেরা স্থাপনের দাবি করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD