বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
দীর্ঘদিন অসুস্থতায় নিঃস্ব পরিবার, বাঁচতে চায় মহিপুরের জাকির সিকদার

দীর্ঘদিন অসুস্থতায় নিঃস্ব পরিবার, বাঁচতে চায় মহিপুরের জাকির সিকদার

Sharing is caring!

 কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি  :
মানুষ মানুষের জন্য। এই উক্তিটি বুকে ধারণ করে, বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন অসুস্থ জাকির সিকদার (৪০) ও তার পরিবার।
নিম্নমধ্যবিত্ত পরিবারে নেই কোন ছেলে, চারজন কন্যা সন্তানের জনক এই ক্যান্সারে আক্রান্ত জাকির।
পটুয়াখালীর মহিপুর থানার সদর মহিপুর উনিয়নের বিপিনপুর গ্রামের বাসিন্দা।
প্রায় দুই বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। পরিবারের একমাত্র উপার্জনকারী  জাকির বর্তমানে বিছানায় শুয়ে শুয়ে দিন পার করছেন।
 সারোজমিনে গিয়ে জানা গেছে, নিজের সামান্য সম্পত্তিটুকু বিক্রি করে সুস্থতার জন্য বেশ কয়েক দফায় চিকিৎসা নিয়েছেন জাকির।
বর্তমানে মুখে ডান প্বার্শে একটি টিউমার হয়েছে যা অপারেশনে প্রায় ৫-৬ লক্ষ টাকার দরকার।
আর এই চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব না জাকির ও তার পরিবারের তাই এই চিকিৎসা ব্যয় মেটাতে আর্থিক সাহায্যের প্রয়োজন।
তার স্ত্রী নাজমা বেগম  বলেন, আমার কোন ছেলে নেই, চারটি মেয়ে ৩ মেয়ে বিবাহ দিয়েছি তারা স্বামীর সংসার করে। এই সংসারে স্বামী (জাকির) ছাড়া আয় করার মত কেউ নেই।
টাকা পয়সা যা ছিলো আমার স্বামীকে বাচাতে সবই শেষ এখন নিঃস্ব।  যদি সরকারের পক্ষ হইতে বা বড়লোক মানষে সাহায্য করতো আমার স্বামীকে চিকিৎসা করাতে পারতাম। একেবারে নিরুপায় হয়ে হাত বাড়িয়েছি।  সবাই একটু দয়া কইরেন।
প্রতিবেশি সোহরাব হোসেন বলেন, স্বল্প আয় ও ধারদেনা করে এতদিন চিকিৎসার খরচ মিটিয়েছেন।
এখন তিনি অসহায় হয়ে পড়েছেন। বর্তমানে চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
ডাক্তার জানিয়েছেন, উন্নত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। এজন্য সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য আবেদন করছি ।
আমাদের সকলের সহযোগিতায় ঘুরে দাঁড়াতে পারে একটি পরিবারে। ফিরে পেতে পারেন ক্যান্সারমুক্ত একটি সুন্দর সুখের জীবন। মানবিক দিক বিবেচনা করে আপনারা আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসুন তার পাশে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD