রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে মেয়রের উদ্যাগে পথচারীদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা

বরিশালে মেয়রের উদ্যাগে পথচারীদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে পথচারীদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছে মেয়র খোকন সেরনিয়াবাত। প্রচন্ড তাপপ্রবাহে অতিষ্ট নগরবাসীর পানির তৃষ্ণা লাঘব করার জন্য বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর নির্দেশে সিটি কর্পোরেশনের পানি বিভাগের বরিশাল নগরীর সদর রোড,চৌমাথা, নথুল্লাবাদ, রুপাতলী, লঞ্চঘাট সহ মোট ১১ টি গুরুত্বপূর্ণ স্থানে বিশুদ্ধ সূপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।যার প্রতিটি ট্যাংকিতে ৫০০ লিটার করে বিশুদ্ধ পানির ধারন ক্ষমতা। এ ব্যাপারে মেয়র বলেন, ‘তৃষ্ণার্ত পথচারীসহ সবার জন্য সুপেয় ও নিরাপদ পানির সুব্যবস্থা নিশ্চিত করতেই বরিশাল সিটি কর্পোরেশন এর পরিকল্পনায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এটি ঘণ্টায় ৬০ লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করতে সক্ষম, চাহিদার ভিত্তিতে যার সক্ষমতা আরও বৃদ্ধি করা হবে।এটি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে ব্যবহার-উপযোগী রাখা হবে বলে জানান তিনি। এমন উদ্যাগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। কেননা এতে কিছুটা হলেও তৃষ্ণা নিবারন হবে গ্রীষ্মের তীব্র তাপমাত্রায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD