মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামী ‘র বাড়িতে অনশন

গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামী ‘র বাড়িতে অনশন

Sharing is caring!

মোঃনাসির উদ্দিন পটুয়াখালী,প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি পেতে অনুপম ভূইয়া নামে এক যুবকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে গলাচিপা পৌরসভার হাসপাতালের দক্ষিণ পাশে শেরই বাংলা রোড এলাকার অনুপম ভূইয়ার বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন ওই তরুণী। স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন ওই তরুণী। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ওই তরুণী সেখানেই অবস্থান করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

অনুপম ভূইয়া গলাচিপা পৌরসভার ০৯ নং ওয়ার্ডের শেরই বাংলা রোড এলাকার অরুণ ভূইয়ার ছেলে। অনশনকারী ওই তরুণী বলেন, আমার মামা ভাড়া থাকতো তাদের বাসায় সেই সুবাদে আট বছর ধরে অনুপমের সঙ্গে আমার পরিচয় হয়। একপর্যায়ে আমার সঙ্গে অনুপমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন স্থানে আমাকে ঘুরতে নিয়ে যান অনুপম। ঘুরতে নিয়ে গিয়ে বরিশালের একটি মন্দিরে নিয়ে আমাকে শাখা-সিঁদুর পরিয়ে বিয়ে করেন অনুপম।

তিনি আরও বলেন, বিয়ের আগে ও পরে অনুপম আমার সঙ্গে অসংখ্যবার মেলামেশা করেছেন। এরপর হঠাৎ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন অনুপম। তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনুপমের বাড়িতে অনশন করছি; কিন্তু অনুপমের পরিবার আমার সঙ্গে খারাপ আচরণ করছেন।

বিষয়টি এখন এলাকার অনেকেই জানে। আমার আর কোথাও ফিরে যাওয়ার পথ নেই। অনুপম স্ত্রী হিসেবে গ্রহণ না করলে আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নেই বলে জানান ওই তরুণী।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান বলেন , খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেয়ের সিকিউরিটির কথা চিন্তা করে মহিলা পুলিশ নিয়ে রাতে থানা হেফাজতে তরুনীকে রাখা হয়েছে। সমাধান না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD