শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
শ্বশুরবাড়ি কলাপাড়ায় আসার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় জামাতা নিহত

শ্বশুরবাড়ি কলাপাড়ায় আসার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় জামাতা নিহত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের কলঙ্ক নামক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নজরুল ইসলাম নাহিদ (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত নজরুল পটুয়াখালী সদর সাবরেজিস্ট্রার অফিসের নকল শাখার তল্লাশীকারক পদে কর্মরত ছিলেন। সে পটুয়াখালী পৌর শহরের কলাতলা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল সন্ধ্যায় পটুয়াখালীর বাসা থেকে শশুরবাড়ি ঈদের দাওয়াত খেতে নিজে মোটরসাইকেল চালিয়ে কলাপাড়া উপজেলার বানাতিবাজার এলাকায় রওনা দেয়। পরে কলঙ্ক এলাকায় সড়কে উপরে তার মোটরসাইকেলটির পাশে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
এ সময় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম ছিলো। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত হওয়ায় দুর্ঘনার কোন প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।
তবে স্থানীয়দের ধারনা, কোন বড় যানবাহনের ধাক্কা অথবা নিজেই নিয়ন্ত্রন হারিয়ে সড়কের উপরে পরে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত নজরুলের শ্বশুর লালুয়ার সালাউদ্দিন খান জানান, ঈদ উপলক্ষে আমার জামাতার আজ আমার বাড়িতে আসার কথা ছিলো।
খাওয়া দাওয়ার ভালো আয়োজনও করা হয়েছিলো। কিন্তু কে খাবে এসব খাবার? আমার দুই নাতী রয়েছে ওরা আজ এতিম হয়ে গেলো।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, এটি পার্শ্ববর্তী আমতলী এলাকার ঘটনা। আমতলী থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তারপরও হাসপাতালে কলাপাড়া থানা পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD