মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, ভ্যাপসা গরমে দিশেহারা নিম্ন আয়ের মানুষ

কলাপাড়ায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, ভ্যাপসা গরমে দিশেহারা নিম্ন আয়ের মানুষ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় গত এক সপ্তাহ ধরে বেড়েই চলছে গরমের তীব্রতা। গতকাল জেলার কলাপাড়া উপজেলায় দেশের সর্বোচ্চ ৪০.২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।
ভ্যাপসা গরমে দিশেহারা হয়ে পড়েছে সাধারন মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
প্রচন্ড খড়তাপে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে গেছে।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তপ্ত রোদে মৌসুমী সবজী চাষিরা রয়েছেন বড় দুশ্চিন্তায়।
এদিকে কুয়াকাটায় আগত পর্যটকদের মাঝে লক্ষ্য করা গেছে বিরক্তির ছাপ। একটু স্বস্তির আশায় অনেকেই ছুটছেন নদীর পাড়, গাছতলা কিংবা ডাব এবং শরবতের দোকানে।
হাসপাতাগুলোতে বেড়েছে গরম জনিত রোগীর সংখ্যা।
তবে দুই এক দিনের মধ্যে বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।
কলাপাড়া পৌর শহরের পঞ্চাশোর্ধ রিকশা চালক সালেক মিয়া আজকের পত্রিকাকে বলেন, গরমের কারণে রিকশা চালাতে অনেক কষ্ট হচ্ছে। এছাড়া যাত্রীও কম তাই বিপদে আছি।
কুয়াকাটা সৈকতে বেড়াতে আসা পর্যটক সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, তীব্র তাপদাহে দিনের বেলা হোটেল থেকে বাহিরে বের হওয়া যাচ্ছে না। এটা পর্যটকদের জন্য
কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের কৃষক ফজলু মিয়া বলেন, ‘আমরা বিভিন্ন রকমের শাক-সবজি ও শসার চাষ করেছি।
রোদে গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে। রোদের তেজ আরও বাড়লে গাছ মরে যাবে। তাহলে আমরা বড় ক্ষতির মুখে পড়ব।’
কলাপাড়া ঝড় সতর্কিকরণ রাডার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার শরীফ বলেন, ‘আজ কলাপাড়ায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি এ জেলায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।
তবে উপকূলে বৃষ্টি হলে তাপমাত্রা অনেকটা কমে যাবে। উপকূলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে যে কোনো সময় ঝড়ো হাওয়া বা ঝড়ো বৃষ্টি বয়ে যেতে পারে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD