বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালের বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল

বরিশালের বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল

Sharing is caring!

শামীম আহমেদঃ
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বরিশাল শহর ও জেলার বাইরের বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের দিন
বিকেল থেকে ভ্রমন পিপাসু সকল শ্রেনি মানুষের মানুষের ঢল নেমেছে। অন্যদিকে
বিনোদন কেন্দ্রগুলোর পথে পথে বসেছে মাটির তৈরী খেলনা পুতুল ও প্রিয়জনদের ঈদের
শুভেচ্ছা জানানোর জন্য গোলাপ সহ বিভিন্ন রকমারী ফুলের দোকান।

বিশেষ করে শিশুদের
পদচারণায় মুখর বিনোদন কেন্দ্রগুলো।

নগরীর প্রধান বিনোদনকেন্দ্র নগরীর কীর্তনখোলার তীর ত্রিশ গোডাউন, বঙ্গবন্ধু উদ্যান,
শিশুপার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, আমানতগঞ্জ এলাকায় নবনির্মিত শহীদ সুকান্ত বাবু
শিশুপার্ক, গ্রিন সিটি শিশুপার্ক, প্লানেট ওয়ার্ল্ড, মুক্তিযোদ্ধা কাঞ্চন পার্ক,
কালিজিরা ব্রিজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ব্রিজ ও চৌমাথা লেক পাড় সহ সদর
উপজেলার শায়েস্তাবাদ তালতলী ও চরবাড়িয়া এলাকার বিনোদন এলাকাগুলো প্রিয় মানুষের
পদচারণায় মুখর হয়ে উঠেছে।

রঙ বেরঙের নতুন পোশাক পড়ে পরিবার পরিজন নিয়ে তরুণ-
যুবক ও শিশু-কিশোরসহ সকল শ্রেণির মানুষ ক্ষনিকের আনন্দ প্রিয়জনের সাথে ভাগ করে
নিতে ছুটে আসছেন বিনোদন কেন্দ্রগুলোতে।

ঈদের দিনের চেয়ে ২য় দিন বিকেল থেকে বরিশালের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে
দেখা গেছে, পরিবারের সদস্য, বন্ধু ও বান্ধবের সাথে সেলফি ছবি তোলা, প্রিয়জনের
সাথে হাঁটা, কির্তনখোলা নদীতে ঘন্টাব্যাপি নৌকায় ঘুরে বেড়ানো নিয়ে মেতে
উঠেছে বিনোদন প্রিয় মানুষ।

নগরীর অন্যতম উন্মুক্ত বিনোদন কেন্দ্র ত্রিশ গোডাউন
এলাকায় সবচেয়ে উৎসবপ্রেমীদের ঢল নেমেছে। কীর্তনখোলা পাড়ের এ বিনোদন কেন্দ্র
রয়েছে সেলফি প্রেমীদের দখলে।

নগরীর শিশুপার্কেও ছিলো বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়।

পছন্দের রাইড আর মন
মাতানো আকর্ষণ দেখতে ঈদের দিন বিকেল থেকেই ভিড় বেড়েছে বলে সংশ্লিষ্টরা
জানিয়েছেন।

এছাড়াও ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে বরিশালের তালতলী ও চরবাড়িয়া
এলাকার কির্তনখোলা নদীর তীরে গড়ে উঠা বিভিন্ন বিনোদন স্পট সহ খাবারের
হোটেলগুলোতে উপচে পড়া ভীড় চোখে পড়ে।

এছাড়া নগরীর বাহিরের বিনোদন কেন্দ্র
যেমন-বাবুগঞ্জের দূর্গাসাগর, গুঠিয়ার নয়নাভিরাম বায়তুল আমান জামে মসজিদ
কমপ্লেক্স গৌরনদীর ফারিহা গার্ডেন, বাটাজোরের শাহী ৯৯ পার্ক, প্রকৃতিতে ঘেরা
পয়সারহাট ব্রীজ, দোয়ারিকা ও শিকারপুর সেতুসহ জেলার বিভিন্ন উপজেলার
প্রত্মতাত্মিক স্থাপনা ঘিরে বিনোদন প্রিয় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD