শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কলাপাড়া ইউসিসিএ লি: নির্বাচনে ডাইরেক্টর পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন সৈয়দ রাসেল

কলাপাড়া ইউসিসিএ লি: নির্বাচনে ডাইরেক্টর পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন সৈয়দ রাসেল

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালীর  কলাপাড়া উপজেলা  কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন(ইউসিসিএ)লি: নির্বাচনে (বি.আর.ডি.বি) আওতাধীন লালুয়া,  ধানখালি, চম্পাপুর ব্লক নং (ইউনিট) ০২ এর জন্য দ্বিতীয়বারের মতো ডাইরেক্টর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংবাদ কর্মী সৈয়দ রাসেল।
০২ এপ্রিল ২০২৪ খ্রিষ্টাব্দ মঙ্গলবার সকাল ১০ টায় কলাপাড়া ইউসিসিএ লি: অফিস কার্যালয়ে কলাপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লিমিটেডের নির্বাচনে আট সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন মো. আসাদ উজ্জামান খান, সহকারী পরিচালক ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কলাপাড়া, পটুয়াখালী ও নির্বাচন কমিটির সভাপতি কলাপাড়া ইউসিসিএ লি:। ওই সময় উপজেলার সকল ইউনিয়ন এ পৌরসভার প্রাথমিক সমবায় সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত ডাইরেক্টর সৈয়দ রাসেল বলেন, আমি আপনাদের সকলের সহযোগিতায় গত তিন বছর সমিতির ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন এনেছি। যাতে প্রত্যেকটি সদস্যের স্বার্থ রক্ষা হয় এবং তাদের মতামত গুরুত্ব বিবেচনায় কাজ করেছি।
এবারও আপনাদের পরামর্শ নিয়ে এই সংগঠনের উন্নয়নের ধারা এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।
উল্লেখ্য কলাপাড়া কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন (ইউসিসিএ) লি: নির্বাচনের
২৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ তফসিল ঘোষণা করা হয়, তফসিলে ০২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ রোজ মঙ্গলবার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
ফরম বিতরণ ০৪ মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ, জমাদান ০৬ মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ, যাচাই-বাছাই ০৭ মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ এবং প্রত্যাহার ১৯ মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ ও ২০ মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ডাইরেক্টর মোট আটটি পদের প্রতিটি পদের অনুকূলে একজন করে প্রার্থী থাকায় ওই পদ গুলোতে কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় ২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ইউসিসিএ লি: কার্যালয়ে নির্বাচন কমিটির সভাপতি জনাব আসাদ উজ্জামান খান চেয়ারম্যান পদে মো. আব্দুর রাজ্জাক তালুকদার, ভাইস চেয়ারম্যান পদে জীবন কৃষ্ণ মন্ডল, ডাইরেক্টর পদে (ইউনিট) নং ০১ অসিত রঞ্জন সরকার, (ইউনিট) নং ০২ সৈয়দ মো. রাসেল, (ইউনিট) নং ০৩ নুর মোহাম্মদ হাওলাদার, (ইউনিট) নং ০৪ মো. ইসাহাক মিয়া, (ইউনিট) নং ০৫ মো. সিদ্দিক তালুকদার ও বিত্তহীন পুরুষ (ইউনিটে) মো. আমিরুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD