শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো ৩ মন ওজনের ৪ পাখি মাছ

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো ৩ মন ওজনের ৪ পাখি মাছ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
বঙ্গোপসাগরে সূর্য মাঝি (৬০) নামের এক জেলের জালে ধরা পড়েছে ৩ মন ওজনের ৪ টি পাখি মাছ।
মঙ্গলবার দুপুরে এসব মাছ কলাপাড়ার আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এসময় বড় সাইজের এ মাছগুলো এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা। উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে সুমন মৃধা নামের এক মাছ ব্যবসায়ী মাছগুলো সাড়ে ৭ হাজার টাকা কিনে নেন।
মাছ পাওয়া ট্রলারের সূর্য মাঝি বলেন, গত শনিবার ১৭ জেলেসহ আল্লাহর দোয়া-১ নামের একটি ট্রলার নিয়ে চট্রগ্রাম সংলগ্ন বঙ্গোপসাগরে গিয়ে জাল ফেললে এ মাছ চারটি ধরা পড়ে।
মাছ ক্রয় করে সুমন মৃধা বলেন, স্থানীয় বাজারে চাহিদা কম থাকায় মাছ ৪টি ঢাকায় পাঠিয়ে দিচ্ছি। এর আগেও এ মাছ ঢাকায় বিক্রি করে লাভবান হয়েছি।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। মাছগুলো সেইল ফিস নামে পরিচিত। তবে এর প্রাচুর্যতা বেশি নয়।
আশা করছি আরো বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD