শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
পটুয়াখালীর দক্ষিন জনপদের কুখ্যাত ডাকাত সরদার মানিক আটক

পটুয়াখালীর দক্ষিন জনপদের কুখ্যাত ডাকাত সরদার মানিক আটক

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক, এস আল-আমিন খাঁন পটুয়াখালীঃ

পটুয়াখালীর দক্ষিন জনপদের কুখ্যাত ডাকাত সরদার সাইদুর রহমান মানিক মৃধা (৩৫) কে আটক করেছে পুলিশ।

তার বিরুদ্ধে ০৯ টি ডাকাতি, ০২ টি অস্ত্র ও ০১ খুন মামলা সহ মোট ১২টি মামলার আসামি ০৮ বছর ধরে পলাতক ছিলো।

মানিক সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বাজারঘোনা গ্রামের বাসিন্দা সত্তার মৃধার ছেলে।

পুলিশ সুত্রে, পটুয়াখালী সদর থানার এসআই (নিঃ)/ দিপায়ন বড়াল এর নেতৃত্বে একটি আভিযানিক দল দেশের বিভিন্ন এলাকায় একাধিক বার অভিযান পরিচালনা করেন। অবশেষে র‌্যাবের সহায়তায় নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা হতে (৩১’মার্চ-২০২৪ ইং) তারিখ আনুমানিক দুপুর ০৩.১৫ মিনিটের সময় কুখ্যাত ডাকাত সরদার মানিক মৃধাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে ঢাকা ও নারায়নগঞ্জ এলাকায় নাম পরিচয় গোপন করে সিকিউরিটি প্রতিষ্ঠানে চাকুরী করত।

গ্রেফতারকৃত মানিককে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মাসের মধ্যে অন্তত পক্ষে ১৫ দিন বরিশাল, পিরোজপুর, বরগুনা, ভোলা, মাদারীপুর, ফরিদপুর, পটুয়াখালী, মুন্সিগন্জ, গাজীপুর সহ বিভিন্ন এলাকায় ডাকাতি ও দস্যুতা করে মানুষের সর্বস্ব হাতিয়ে নেয় এবং বড় বড় উৎসবের সময় তার ডাকাতির পরিমান বেড়ে যায়।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, নথি পত্র পর্যালোচনা করে ডাকাত সরদার মানিকের নামে ১১ টি গ্রেফতারী পরোয়ানা মুলতবি আছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD