মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল বিতরনে অনিয়মের অভিযোগ

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল বিতরনে অনিয়মের অভিযোগ

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে জাটকা শিকার থেকে বিরত জেলেদের বরাদ্ধকৃত চাল বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে।
শনিবার(৩০মার্চ) বেলা এগারোটায় ইউপি চেয়ারম্যান হেদায়েদ উল্লাহ নিজে উপস্থিত থেকে চাল বিতরণে এ অনিয়ম করেন বলে অভিযোগ উঠেছে।
এসময় অনেক নিবন্ধিত জেলে চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া ৮০ কেজির পরিবর্তে ৬৫ থেকে ৭৫ কেজি করে চাল দেয়া হয়েছে বলে অভিযোগ করেন জেলেরা।
ডালবুগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জেলে আবু বক্কর সিদ্দিক জানান, আমাকে ৮০ কেজি চালের কথা বলে একটা ৫০ কেজি ও একটি ৩০ কেজির বস্তা দেয়া হয়েছে।
বাড়ি গিয়ে মেপে দেখি দুই বস্তায় ৬৫ কেজি হয়েছে। ৭ নম্বর ওয়ার্ডের অপর জেলে জাকির হাওলাদার জানান, আমাকে ৮০ কেজির পরিবর্তে মাত্র ৩০ কেজি চাল দেয়া হয়েছে।
এরকমের আমাদের অনেককেই কম দেয়া হয়েছে।
একই এলাকার জেলে সাইদুল প্যাদার স্ত্রী খাদিজা জানান, আমার স্বামী বর্তমানে আলীপুরের আবুল কম্পানীর ট্রলারে সাগরে রয়েছে। সকাল থেকে এখানে এসে বসে আছি। আজ আমাদের চাল দেয়ার কথা ছিলো।
কিন্তু চেয়ারম্যান মেম্বর বলছে আমাদের নাকি চাল দেয়া হবেনা।
এখানে অনেক মোটারসাইকেল চালক ও বড় লোকদের চাল দেয়া হয়েছে। যারা জেলে নয় মেম্বর চেয়ারম্যানের আত্মীয় স্বজনদেরও চাল দেয়া হয়েছে।
এবিষয়ে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত উল্লাহ জানান, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ বানোয়াট।
আমাদের এবার শতভাগ চাল আসেনি। ৬৫ ভাগ জেলের নামে চাল আসছে। যারা প্রকৃত জেলে তাদেরই চাল দেয়া হচ্ছে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, চাল বিতরনে অনিয়মের কোন সুযোগ নেই। কেউ অনিয়ম করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD