শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
রাঙ্গাবালীতে মাটি কাটা কে কেন্দ্র করে মা ও দুই ছেলেকে মারধর

রাঙ্গাবালীতে মাটি কাটা কে কেন্দ্র করে মা ও দুই ছেলেকে মারধর

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন স্টাফ রিপোর্টার ,পটুয়াখালীঃ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মা ও দুই ছেলেকে মারধর হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের যুগির হাওলা গ্রামে ছয় নম্বর ওয়ার্ডে গাজি বাড়িতে ।

আহতরা হলেন ফাতেমা বেগম ৬৫ ,মিলন গাজী ৪৬ ও জাকির গাজী ৪৫। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করেন। আহত জাকির গাজি বলেন, গত বুধবার দুপুর আনুমানিক বারোটার দিকে আমাদের নিজ বাড়ির পশ্চিম পাশে মাটি কাটা কে কেন্দ্র করে একই এলাকার লোকমান গাজী, নিজাম গাজী, সুমন গাজী, রাজ্জাক গাজী ,রোমান গাজী সহ আরো নাম না জানা ৮-১০ জন লোক একত্রিত হয়ে আমাদেরকে এলোপাথাড়ি ভাবে মারতে থাকে আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধর কারীরা পালিয়ে যায় ।

পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তুষার বলেন, আমার চিকিৎসা ধিনে ফাতেমা বেগম ,জাকির গাজী ও মিলন গাজি তৃতীয় তলায় চার ,পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। ফাতেমা ও জাকির গাজী গুরুতর আহত তাদের শরীরের বিভিন্ন অংশে কালো কালো দাগ আছে।

মিলন গাজী বলেন, আমাদেরকে এলোপাথাড়ি ভাবে পিটিয়েছে ।

আমাদের জমির মাটি কাটার জন্য এখনো পায়তারা চালাচ্ছে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই যবর দখলদারদের কে আইনের আওতায় আনার জন্য। এ বিষয়ে লোকমান গাড়ির কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়ার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সততা স্বীকার করেন।

রাঙ্গাবালী থানা পাথরাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন ,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জাকির গাজী বাদী হয়ে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার মামলা করেন।

আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে রাঙ্গাবালী থানার ওসিকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়া নির্দেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD