বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মীরগঞ্জ ফেরিঘাটের ইজারা পেলেন তালুকদার এন্টারপ্রাইজ, জনমনে স্বস্তি

মীরগঞ্জ ফেরিঘাটের ইজারা পেলেন তালুকদার এন্টারপ্রাইজ, জনমনে স্বস্তি

Sharing is caring!

বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আলোচিত মীরগঞ্জ ফেরিঘাটের নয়া ইজারা পেলেন তালুকদার এন্টারপ্রাইজ।

এতে করে জনমনে স্বস্তি ফিরে এসেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বরিশাল সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী দরপত্র আহ্বান করলে সেখানে তিনটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

প্রতিষ্ঠানগুলো হলো, শিমু এন্টারপ্রাইজ, তালুকদার এন্টারপ্রাইজ ও আলমগীর হোসেন।

এদের মধ্যে তালুকদার এন্টারপ্রাইজ সর্বোচ্চ দরদাতা হয়েছে।

৫ম বারের মতো সর্বোচ্চ দরদাতা তালুকদার এন্টারপ্রাইজ ১০ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৫ টাকা। ২য় শিমু এন্টারপ্রাইজ ১০ কোটি ৬২ লাখ ১৫ হাজার। ৩য় হয়েছে আলমগীর এন্টারপ্রাইজ ৯ কোটি ৭৫ লাখ।

এর আগেও তিনবার দরপত্র আহ্বান করলেও বিভিন্ন জটিলতায় তা বাতিল হয়। সর্বশেষ বুধবার ৪র্থ বারের মত দরপত্র আহ্বানে সর্বোচ্চ দরদাতা তালুকদার এন্টারপ্রাইজ ইজারা পায়।

এই খবরে উৎসবের আমেজ বিরাজ করছে বাবুগঞ্জ-মুলাদী উপজেলার বাসিন্দাদের মধ্যে।

বিগত তিন বছরে এই ঘাটের ইজারাদার ছিলেন শিমু এন্টারপ্রাইজ।

তখনকার প্রতিনিয়ত যাত্রী হয়রানি ও যাত্রীদের সাথে মারামারির ঘটনা ছিলো নিত্যদিনের। বরিশাল নগরের বাসিন্দা মুলাদী সরকারি কলেজের প্রভাষক মাহামুদুর রহমান বলেন, বিগত দিনে যারা মীরগঞ্জ ফেরিঘাট পরিচালনা করেছে তাদের দূর্ব্যবহারে মানুষ ছিলো অতিষ্ঠ।

তাই নতুন ইজারাদারের কাছ থেকে শতভাগ যাত্রীসেবা দাবি করেছেন তিনি।

প্রায় একই সুরে কথা বলেন বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা রহমত আলী।

তিনি বলেন, এতদিন মীরগঞ্জ ফেরিঘাটের ইজারাদারের লোকজনের আচরণ ছিলো সন্ত্রাসী কর্মকাণ্ডের মত।

যাত্রী হয়রানি ও যাত্রীদের সাথে মারামারির ঘটনা ছিলো নিত্যনৈমত্তিক ঘটনা। নতুন ইজারাদারের খবরে স্বস্তি প্রকাশ করেন এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD