রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
পটুয়াখালীর দুমকীতে আবারও অজানা এক রোগে আক্রান্ত ৮ স্কুল শিক্ষার্থী,বিপাকে অবিভাবকরা

পটুয়াখালীর দুমকীতে আবারও অজানা এক রোগে আক্রান্ত ৮ স্কুল শিক্ষার্থী,বিপাকে অবিভাবকরা

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় আপতুন্নেসা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ১শিক্ষার্থী ও দশম শ্রেণীর ৭ জন শিক্ষার্থী মোট আট জন শিক্ষার্থী আবারও এক অজানা রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।

অদ্য ২৫ শে মার্চ সোমবার দুমকী উপজেলার আপতুন্নেসা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেনীর শিক্ষার্থীর মধ্যে এ ঘটনা ঘটে।

এদিকে চিকিৎসক ও মনস্তাত্ত্বিকরা বলছেন, আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা ‘মাস সাইকোলজি কেল ইলনেস’ বা ‘গণ-মনস্তাত্ত্বিক রোগে’ আক্রান্ত হয়। মূলত,এটা একজনের দেখাদেখি আরেকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এতে ভয়ের কিছু নেই।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্লাস চলাকালীন সময়ে দশম শ্রেণির কক্ষে হঠাৎ করে মাথা ঝিম ধরে অসুস্থ হয়ে পড়ে বৃষ্টি নামের এক শিক্ষার্থী এবং দ্রুত তার শ্বাসকষ্ট বেড়ে যায়।

এভাবে একজন পর একজন অসুস্থ হয়ে পড়ে ক্লাস রুমে। এ ব্যপারে স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তার হ্যাপি বলেন, “বেলা ১১ টার দিকে ১০ম ও ৯ম শ্রেণীকক্ষে ১০ম শ্রেনীর তানিয়া, জুথী, বৃষ্টি, মারুফা, রূপালী, রত্না ও নবম শ্রেণীর মৌমিতা অসুস্থ হয়ে পড়ে।” স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “এ ধরনের রোগ যাতে ভবিষ্যতে না ঘটে সে জন্য আমরা রমজানের পরে একটি অবিভাবক সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি ইতিমধ্যে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর শহিদুল আলম শাহীন জানান, এটা ভয়ের কিছু নয়।

ওরা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। অবশ্যই বিকালের মধ্যে শিক্ষার্থীরা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে বলে আশা করি, এমনটাই জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD