সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
বরিশালে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছে লাভ ফর ফ্রেন্ডস

বরিশালে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছে লাভ ফর ফ্রেন্ডস

Sharing is caring!

 পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের উদ্দ্যাগে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন সম্পন্ন। বর্তমানে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতির কারণে নিন্ম আয়ের মানুষগুলো রমজানে দিশেহারা হয়ে উঠেছে।

তারা পাচ্ছেন না তেমন কোন পর্যায়ের ত্রান সহায়তা। ঠিক তখনই বরিশালে মানবতার কল্যানে নিবেদিত সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এগিয়ে আসলো।

২০১৭ সাল থেকে ধারাবাহিক ভাবে কর্মহীন ও অসহায় দু:স্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে সংগঠনটি।

বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ড শাহ পড়ান সড়কে হাওলাদার বাড়ির সম্মুখে ২৫ শে মার্চ সোমবার সকাল ১১ঘটিকায় সংগঠনের পক্ষ থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে ছোলা বুট,আলু,পিয়াজ,লবন চিড়া,চিনি,ট্যাং,মুড়ি,দুধ ইত্যাদি দেয়া হয়। অসহায় এই পরিবারগুলো ইফতার সামগ্রী উপহার পেয়ে লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। উক্ত কার্যক্রম পরিচালনা করার সময়ে সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার বলেন,এই দূর্দিনের বাজারে সামান্য হলেও এসব মানুষের পাশে থাকতে পেরে গর্ববোধ করছি।

সকলের সম্মিলিত প্রচেস্টায় এই কার্যক্রম করা সম্ভব হয়েছে ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত এবং অসহায় মানুষের পাশে থাকবে লাভ ফর ফ্রেন্ডস সংগঠন।

অসহায় দু:স্থদের হাতে ইফতার সামগ্রী তুলে দেয় সংগঠনের সদস্য বৃন্দরা।এসময় উপস্থিত ছিল জাকারিয়া রিদয়,নুসরাত জাহান,আতিক হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD