শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
গৌরনদী ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

গৌরনদী ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

Sharing is caring!

শামীম আহমেদ ঃ
বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকার একটি ধান ক্ষেত থেকে সাকিল বেপারী (৩০)
নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাকিল ওই গ্রামের মোহাম্মদ আলীর
ছেলে। নিহতের স্বজনদের দাবী, সোমবার (১৮ মার্চ) রাতে আইন শৃংখলা বাহিনীর
সদস্যদের ধাওয়া খেয়ে নিখোঁজ হয় শাকিল।

এঘটনায় থানায় একটি সাধারণ ডায়রী
করেছিলো শাকিলের পরিবার। পরবর্তীতে বুধবার সকাল সাড়ে এগারটার দিকে ধান ক্ষেতের
পাশ থেকে শাকিলের লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে জানা গেছে, বাদীর কৃষি জমিতে যাওয়ার জন্য বিবাদীদের জমির ওপর
দিয়ে যেতে হয়। বিবাদীরা তাদের জমিতে কাউকে না জানিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়। গত
সোমবার (১৮ মার্চ) রাতে নিজেদের কৃষি জমিতে ইদুর মারার জন্য বাসা থেকে বের হয়ে
নিখোঁজ হয় শাকিল।

এ ঘটনায় মঙ্গলবার (১৯ মার্চ) থানায় একটি সাধারণ ডায়রী করা হয়। বুধবার সকাল
সাড়ে এগারটার দিকে শাকিলের লাশ উদ্ধার করে পুলিশ।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত)
মোঃ মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে একই গ্রামের মৃত
দলিল উদ্দিনের ছেলে সরোয়ার ফকির ও আজিজ আকনের ছেলে জব্বার আকনের বিরুদ্ধে
মামলা দায়ের করেছেন।

ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত
রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD