বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কির্তনখোলায় কাটা পায়ের পর এবার মিলল নিখোঁজ জেলের মরদেহ

কির্তনখোলায় কাটা পায়ের পর এবার মিলল নিখোঁজ জেলের মরদেহ

Sharing is caring!

শামীম আহমেদ ঃ

বরিশাল নৌ-বন্দরের পন্টুনে থামানো লঞ্চের পাখায় আটকে
পড়া জাল ছাড়াতে গিয়ে কাটা পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা
হয়েছে।

বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে বরিশাল নৌ-বন্দরের
পন্টুন সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা
হয় বলে জানিয়েছেন সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল
জলিল।

মৃত জেলে হলো-আবেদ আলী (৩০) বরিশাল নগরের রসুলপুর এলাকার ৯ নম্বর
ওয়ার্ডের বাসিন্দা সোহরাব সর্দারের ছেলে। পাশাপাশি বেঁদে স¤প্রদায়ের
জেলে আবেদ আলী তিনমাস বয়সী কন্যার জনক ছিলেন।

জানা গেছে, গত সোমবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল
নৌ-বন্দরের পন্টুনে থামানো লঞ্চের পাখায় আটকে পড়া জাল ছাড়াতে গিয়ে
কাটা পড়ে নিখোঁজ হন জেলে আবেদ আলী।

ঘটনার পরপরই নিখোঁজ জেলের
একটি কাটা পা উদ্ধার করা হয়, আর শরীরের অন্যান্য অংশ উদ্ধারে ফায়ার
সার্ভিসের ডুবুরীরা তল্লাশীও করে। তবে তারা সেদিন কিছুই উদ্ধার করতে
পারেনি। আর ঘটনার দুদিন পর আজ ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

জেলে আবেদের স্ত্রী রুমা জানান, স্বামী, সে ও ভাগিনা ইয়াসিনকে নিয়ে
কীর্তনখোলা নদীর নৌ-বন্দর এলাকায় জাল ফেলেন।

স্রোতের টানে জাল গিয়ে
নৌ-বন্দরে থাকা বরিশাল-ঢাকা রুটের এমভি পারাবাত-১১ লঞ্চের ইঞ্জিনের
পাখায় আটকে যায়। লঞ্চের পিছনে থাকা এক কর্মচারীকে বলে পাখা থেকে
জাল ছাড়াতে যায় স্বামী আবেদ।

জাল ছাড়ানোর সময় ইঞ্জিন চালু দেয়। তখন
কর্মচারীদের বললেও তারা বলে তাদের করার কিছু নেই।

তবে মরদেহ উদ্ধারের পর স্ত্রী রুমাসহ স্বজনরা জানিয়েছেন, গরীব বিধায় তারা
কোন আইনগত ব্যবস্থা নিতে চান না।

আর তাই মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে
জানিয়েছেন বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল
জলিল। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লঞ্চের পাখায় কাটা পড়ে
জেলে আবেদ নিহত হয়েছে।

পাখায় কাটা পড়া একটি পা ঘটনার পর উদ্ধার করা
হয়েছে। আর পা বিহীন মরদেহ আজ উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD