শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
গলাচিপায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

গলাচিপায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

Sharing is caring!

মোঃনাসির উদ্দিন, পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা এবং চিত্রাংকন, সংগীত, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। রবিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্ব রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। পরে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদার পক্ষ থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম খান, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সহসভাপতি হাজী মু. মজিবর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, গলাচিপা বন্ড সংরক্ষণ ও বিট কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD