বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আমতলীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১২

আমতলীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১২

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

আমতলী পৌরসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই মেয়র প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারী ও পুরুষসহ ১২ জন আহত হয়েছেন।

রোববার সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোছা গ্রামের শহিদুল খানের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ইলিয়াস (১৮), ছালেহা বেগম (৭০), নূর চেহারা (৭০), লাইজু গেম (৩২), সাফিয়া বেগম (৪২), রিজিয়া বেগম (৪৫), খাদিজা বেগম (৩৫), বশির খা (৫০), জাকির খা (৪৫), লিজা বেগম (২৬), শহিদুল (৫৫) ও মো. কাদের (৭৫)

 

আহতরা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোছা গ্রামের শহিদুল খানের বাড়িতে রোববার সকাল সাড়ে ৭টার সময় নবনির্বাচিত মেয়র মো. মতিয়ার রহমানের মোবাইল প্রতিকের কর্মী সমর্থক ও অপর প্রতিদ্বন্দ্বী মো. নাজমুল আহসান খানের হ্যাঙ্গার প্রতিকের কর্মী সমর্থকদের মধ্যে জয় পরাজয় নিয়ে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে তা সংঘর্ষ বেধে গেলে উভয় পক্ষের ১২ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত লাইজু, খাদিজা, জাকির খা, ও মো. কাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার খবর পেয়ে নবনির্বাচিত মেয়র মো. মতিয়ার রহমান সকাল সাড়ে ৯টার দিকে আমতলী হাসপাতালে আহতদের দেখতে যান।

এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বরে জানান তিনি। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD