মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে প্রতীকী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান 

কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে প্রতীকী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান 

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৪ উপলক্ষে প্রতীকী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আন্ধারমানিক নদীর তীরে বৃহস্পতিবার(১৪ মার্চ) সকাল ১১ টায় দূষণমুক্ত নদীর প্রতীকী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী নামের স্বেচ্ছাসেবী সংগঠন।
কর্মসূচিতে ওয়াটারকিপার্স বাংলাদেশ উপকূলীয় সমন্বয়ক মেজবাহ উদ্দিন মাননু তাঁর বক্তব্যে বলেন, কলাপাড়ার প্রাণ আন্ধারমানিক। আমরা বিভিন্নভাবে নষ্ট করে ফেলছি। দখল ও দূষণ হচ্ছে আমাদের এ নদী, আন্ধারমানিক নদীর সীমানা নির্ধারণ করে এ নদী রক্ষার দাবি জানিয়েছেন তিনি।
ওয়াটারকিপার্স বাংলাদেশ সদস্য ও পরিবেশকর্মী কামাল হোসেন রনির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, আবদুল্লাহ আল ইসলাম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD