বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা
স্বেচ্ছাসেবী সংগঠনের ১ টাকার ইফতার কার্যক্রমে ইউএনও’র অংশগ্রহণ

স্বেচ্ছাসেবী সংগঠনের ১ টাকার ইফতার কার্যক্রমে ইউএনও’র অংশগ্রহণ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন আমারা কলাপাড়াবাসি’র উদ্যোগে অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য এক টাকার ইফতার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার আসর নামাজের পরে কলাপাড়া পৌর শহরের মনোহরীপট্টি শহীদ সুরেন্দ্র মোহন সড়কে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক নাহিদুল হক, সংবাদকর্মী সৈয়দ রাসেল, রাসেল মিয়া এবং সংগঠনের সদস্যবৃন্দ।
স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর সাধারণ সম্পাদক নাজমুস সাকিব জানান, গরিব অসহায় দিনমজুর মানুষ যারা টাকা দিয়ে ইফতার কিনে খেতে পারেন না তাদের জন্য আমাদের আয়োজন। এ আয়োজন রমজান মাস জুড়ে থাকবে বলে ও তিনি জানান।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, আমরা কলাপাড়া বাসী সংগঠনের যুবকদের এ উদ্যোগ প্রশংসনীয় কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের এই ধরনের কাজে সব সময় আমরা উৎসাহ প্রদান করে আসছি। এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD