শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ

মেঘনায় ৩৪ জেলে আটক

Sharing is caring!

শামীম আহমেদ ঃ
নিষিদ্ধকালীন সময়ে মেঘনা নদীর জেলার হিজলা উপজেলার অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে
রবিবার দুপুরে অভিযান চালিয়ে ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে।

এসময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান নিষিদ্ধ জাল।

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা
মোহাম্মদ আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, থানা পুলিশের সহযোগিতায়
অভিযান চালিয়ে প্রায় দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দসহ ৩৪ জন জেলেকে
আটক করা হয়েছে।

আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫দিন করে
বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা সহকারী
কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র।

পাশাপাশি জব্দকরা নিষিদ্ধ কারেন্ট জাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পুড়িয়ে ধ্বংস করা
হয়েছে। হিজলা থানার এসআই মাহমুদুল হাসান জানান, দন্ডপ্রাপ্তদের ওইদিন বিকেলে
জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD