মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জৈববৈচিত্র্য রক্ষায় কলাপাড়ায় সুনীল প্রহরীদের ০১ দিনের কর্মশালা

জৈববৈচিত্র্য রক্ষায় কলাপাড়ায় সুনীল প্রহরীদের ০১ দিনের কর্মশালা

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা সুনীল প্রহরীদের জন্য ইকো সিস্টেম স্বাস্থ্য, জীববৈচিত্র সংরক্ষণ এবং জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ মার্চ) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান (সি.আই.পি) মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়।
উপক‚লের জীববৈচিত্র সুরক্ষা, পরিবেশ-প্রতিবেশ ও সমুদ্রের নীল অর্থনীতি নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশের সহযোগী এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ-২) এ কর্মশালার আয়োজন করে। এতে ২৬ জন সুনীল প্রহরী নারী-পুরুষ স্বেচ্ছাসেবক ও ২ জন ল্যান্ডিং সেন্টার ফ্যাসিলিটেটর অংশগ্রহন করেন।
সমুদ্রের জীব বৈচিত্র্য রক্ষা, দায়িত্বশীল ও সহনশীল মৎস্য আহরণ, সমুদ্রের দুষণ রোধ, মৎস্য সম্পদ, ঘোস্ট ফিশিং এর ক্ষতিকর দিক, জলবায়ু পরিবর্তনে জেলেদের জীবনমান হুমকি থেকে পুনুরুদ্ধারের উপায় ইত্যাদি বিষয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা করেন এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশের (ইকোফিশ-২) মৎস্য বিজ্ঞানী ড. মো.জলিলুর রহমান এবং প্রতিষ্ঠানের সহ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও গবেষক ড.মো.শরীফ উদ্দিন।
এসময় ইকোফিশ-২ অ্যাক্টিভিটির পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, গবেষণা সহকারী মো.বখতিয়ার রহমান এবং মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD