বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশাল নগরীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনার দাবীতে মহানগর,জেলা বিএনপি ও শ্রমিকদলের লিফলেট বিতরন

বরিশাল নগরীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনার দাবীতে মহানগর,জেলা বিএনপি ও শ্রমিকদলের লিফলেট বিতরন

Sharing is caring!

শামীম আহমেদঃ
রমজানের পূর্বে কিছু পণ্যের দাম কমিয়ে আনার বানি শোনানোর পরও আজও কোন পণ্যের
দাম বাজারে কমেনি। অন্যদিকে দিন দিন ডাল,তেল,চিনি,খেজুর,ডিম,পেঁয়াজের দাম
আবার বৃদ্ধি পেয়েছে।

এছাড়া ডিম সিদ্ধ করে ফ্রিজে রাখা,মরিচ শুকিয়ে গুড়া করে রাখা,পিঁয়াজ ভেজে
বৈয়ামে রাখা কিংবা ইফতারে খেজুর না খাওযার পরমর্শ দেওয়ার এসব কথা বলে সরকার দায়
এড়াতে পারে না।

তাই দেশের মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারনে দিন দিন অসহায় ও নাভিশ্বাষ
হয়ে উঠেছে।অপরদিকে তেল,গ্যাস,বিদ্যুতের মুল্য বাড়িয়ে সরকার নিজেই আজ জনগণের
উপর জুলেমের রাজ্য কায়েম করে বসে আছে বলে বিএনপি নেতৃবৃন্দ এমন্তব্য করে এবং এর
প্রতিবাদে ও বিদ্যুৎ,তেল,গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমিয়ে আনার
দাবীতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসাবে বরিশাল মহানগর বিএনপি,
বরিশাল দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর শ্রমিকদল পৃথকভাবে নগরীর বিভিন্ন সড়ক,
পথচারি, ভ্রাম্যমান বাজারের ক্ষুদ্র ব্যবসায়িদের মধ্যে লিফলেট বিতরন করে।

 


আজ শনিবার (৯) মার্চ সকাল সাড়ে ১১টায় দেশ বাঁচাও মানুষ বাঁচাও এ শ্লোগান
দিয়ে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয় থেকে মহানগর বিএনপি
আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, মহানগর সদস্য সচিব এ্যাড. জাহিদুল
কবির জাহিদ, মহানগর বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও বর্তমান যুগ্ম আহবায়ক
জিয়া উদ্দিন সিকদার জিয়ার নেতৃত্বে মহানগর বিভিন্ন সদস্য সহ
কৃষকদল,যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও নগরীরর বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ সমন্বয়ে
নগরীর সদররোড,গ্রিজ্জামহল্লা,চকবাজার,ফলপট্রি ও পোর্টরোড এলাকায় লিফলেট বিতরন
করে।

এসময় মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন এই কেন্দ্র ফাঁকি
থাকা ভোটের সরকার ক্ষমতায় বসে এখন পর্যন্ত কোন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম
চুল পরিমান কমিয়ে আনতে পারেনি।

অন্যদিকে সরকারের মন্ত্রীরা দেশের জনগনের খাবার নিয়ে হাস্যকর মন্তব্য করে উপহাস করছে
তাই আমরা অভিলম্বে এই ভোটার বিহীন কেন্দ্র ফাঁকি থাকা ভোটের সরকারের পদত্যাগ
দাবী করে একটি ততা¡বধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে
আনার আন্দোলন চালিয়ে যাবো।

এর পূর্বে একইস্থান থেকে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান
ও সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিনের নেতৃত্বে বরিশাল সদর উপজেলা বিএনপি,
জেলা শ্রমিকদল,জেলা যুবদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহরের
বিভিন্ন সড়কের পথচারিদের মধ্যে লিফলেট বিতরন করে।

 

এছাড়া বরিশাল মহানগর শ্রমিকদল আহবায়ক ফয়েজ আহমেদ খান ও সদস্য সচিব শহিদুল
ইসলামের নেতৃত্বে নগরীর পোর্টরোড,হাটখোলা বিভিন্ন ব্যবসায়ি মহল সহ
শ্রমিকশ্রেনিদের মধ্যে লিফলেট বিতরন করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD