মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় জাতীয় ভোটার দিবস ২০২৪ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গলাচিপায় জাতীয় ভোটার দিবস ২০২৪ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Sharing is caring!

মোঃনাসির উদ্দিন গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধিঃ

সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যে পটুয়াখালীর গলাচিপায় ৬ষ্ঠতম জাতীয় ভোটার দিবস ২০২৪ পালিত হয়েছে।

শনিবার ২ মার্চ সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে রযালীটি উপজেলা প্রশাসকের চত্তর থেকে শুরু হয়ে শহরের মুল সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

সময় র‌্যালিতে অংশ নেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ।

এসময় গলাচিপা নির্বাচন অফিসার মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন।

আলোচনায় স্বগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জহিরুল ইসলাম। দিবসটির তাৎপর্য আলোচনা করেন, প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিল্টন ও মোঃ জাহাঙ্গীর হোসেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি)।আলোচনা সভায় প্রধান অতিথি মু. শাহিন বলেন, জন্মসূত্র নিশ্চিত করতে নাগরিক এর প্রথম কাজ। তাই, সকল নাগরিকদের স্বচ্ছ ও নির্ভূল তথ্য দিয়ে একজন গর্বিত নাগরিক হওয়ার আহবান জানান।

পাশাপাশি নির্বাচন অফিসে সকল কর্মকর্তাদের ভোটার গ্রাহকদের নানাবিধ হয়রানী না করে সঠিক নির্ভূল তথ্য দিয়ে সহযোগীতা করার বিনীত অনুরোধ জানান। এসময়ে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, পল্লী উন্নয়ন অফিসার মাহবুব হাসান শিবলী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপার ভাইজার আবু সাঈদ।

আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, মোঃ হারুন আর রশিদ, সাংবাদিক সঞ্জিব দাস,মু. জিল্লুর রহমান জুয়েল, শিশির রঞ্জন হাওলাদার, সাব্বির আহমেদ ইমন সহ বিভিন্ন সূধিজন। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালের ২রা মার্চ থেকে দিবসটি পালিত হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD