মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় অবৈধ জাটকা ইলিশ পরিবহনের দায়ে ৪ জনকে শাস্তি প্রদান

গলাচিপায় অবৈধ জাটকা ইলিশ পরিবহনের দায়ে ৪ জনকে শাস্তি প্রদান

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় অবৈধ জাটকা ইলিশ পরিবহনের দায়ে দুটি মিনি ট্রাক আটক করা হয়েছে এবং ৪ জনকে শাস্তি প্রদান করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে শানিবার রাত ১ টায় রতনদী তালতলী ইউনিয়নের বদনাতলী-কাটাখালী এবং গলাচিপা পৌরসভার ফেরিঘাট থেকে দুইটি পণ্যবাহী মিনি ট্রাকে অবৈধ জাটকা ইলিশ ও বিভিন্ন প্রজাতীর ছোট মাছের পোনা জব্দ করে। অবৈধ মাছ পরিবহন করায় অপরাধী বিবেচনা ১। মো. মনির হোসেন (২২) সাং- গলাচিপা, ২।

মো. রাকিব খান (২২) সাং- গলাচিপা, ৩। মো. সিদ্দিক মাতুব্ব (৪৪) সাং- বরগুনা, আমতলী ও ৪। মো. আলামিন (৩১) সাং- যাত্রাবাড়ী, ঢাকা নামের চার যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ২ সপ্তাহের জেলখানা কারাভোগের নির্দেশ প্রদান করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।

অভিযান পরিচালনার সময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. জহিরুন্নবীসহ থানা পুলিশের সদস্যরা অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল জব্দকৃত সকল অবৈধ মাছ এতিমখানা, মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং, আবাসন প্রকল্প ও স্থানীয় গরীব অসহায় মানুষদের মাঝে উপস্থিত থেকে বিলি বণ্টন করে দেয়। জব্দকৃত ট্রাক দুটি উপজেলা নির্বাহী আদালতে জিম্মি রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD