বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
নলছিটিতে বেদে পরিবার ও শিশুদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ

নলছিটিতে বেদে পরিবার ও শিশুদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ

Sharing is caring!

স্বেচ্ছাসেবী সংগঠন অনুসন্ধান ব্লাড ডোনার ক্লাব এর পক্ষ থেকে সোমবার বিকেলে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ফেরিঘাট সংলগ্ন অস্থায়ী বেদে পরিবারের মাঝে পরিবার ও শিশুদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।

এসময় নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নজরুল ইসলাম উপস্থিত থেকে এ কার্যক্রমে অংশগ্রহন করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মো. কবির হোসেন খান, সভাপতি মো. ফয়সাল আহমেদ সোহাগ, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান লিংকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অসীম চন্দ্র হালাদার, দপ্তর সম্পাদক নিরব ঘোষ,

সাংগঠনিক সম্পাদক আবুল কালাম তাজুল ইসলাম, অনুসন্ধান ব্লাড ডোনার ক্লাব ও পথশিশু সংগঠনের আহবায়ক শাহীন হাফিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদি হাসান শুভ, সদস্য মো. নাছির, মো. টিটু, মো. শেখ রাসেল, মো. সুজন, মো. আসাদুজ্জামান রিপন, মো. অলি, পাভেল, রিমন সহ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় ইউএনও মো. নজরুল ইসলাম স্বেচ্ছাসেবীদের এ ধরনের কার্যক্রমের প্রশংসা করে সাফল্য কামনা ও সমাজের বিত্তশালীদের ছিন্নমুল মানুষের পাশে দঁাড়ানোর আহবান জানান। প্রসঙ্গত: বরিশালের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, চাকুরীজীবী, গণমাধ্যমে কর্মীদের স্বেচ্ছাসেবী সংগঠন অনুসন্ধান ব্লাড ডোনার ক্লাব রক্তদান কর্মসূচীর পাশাপাশি পথশিশুদের নানান ভাবে সহযোগিতা করে আসছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD