রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
 অর্থ পাচারকারী ও ঋণখেলাপীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পাচারকৃত অর্থ ফেরত আনার দাবিতে বরিশালে বাংলাদেশ ব্যাংক অভিমুখে বাম জোটের বিক্ষোভ

 অর্থ পাচারকারী ও ঋণখেলাপীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পাচারকৃত অর্থ ফেরত আনার দাবিতে বরিশালে বাংলাদেশ ব্যাংক অভিমুখে বাম জোটের বিক্ষোভ

Sharing is caring!

আজ সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার উদ্যোগে অর্থ পাচারকারী ও ঋণখেলাপীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং পাচারকৃত অর্থ ফেরত আনার দাবিতে অশ্বিনী কুমার হল চত্বর থেকে বাংলাদেশ ব্যাংক অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলপরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি কমরেড অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম এবং বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়কারী ডাঃ মনীষা চক্রবর্তী। বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ায় অর্থ পাচারে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান।

প্রতিবছর বাংলাদেশ থেকে ৮০ হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে যা দিয়ে কমপক্ষে দুইটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব।

ঋণখেলাপীদের কাছ থেকে ঋণ আদায়ের ব্যবস্থা না করে বা দোষীদের শাস্তির আওতায় না এনে কেন্দ্রীয় ব্যাংক তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে জনগণের স্বার্থের বিরুদ্ধে ও লুটেরাদের পক্ষে নগ্ন অবস্থান নিচ্ছে। বক্তারা অবিলম্বে অর্থ পাচারকারী ও ঋণখেলাপীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং পাচারকৃত অর্থ ফেরত আনার জোর দাবি জানান। বার্তা প্রেরক সহিদুল হাওলাদার সদস্য, বাসদ, বরিশাল জেলা শাখা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD