শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক ঃ
বরিশাল-ঢাকা মহাসড়কের জেলার উজিরপুর উপজেলার ইছলাদী টোল প্লাজায় বিপুল পরিমাণ
গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ (১৯) ফেব্রয়ারি) সোমবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের
আ]টক করে বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃতরা হলেন- বরিশাল নগরের পলাশপুর এলাকার আব্দুর রশিদ মোল্লার ছেলে মানিক
মোল্লা (৪০) ও তার তৃতীয় স্ত্রী আলেয়া বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর ইশতিয়াক হোসেন জানান, গোপন
সংবাদের ভিত্তিতে উজিরপুর উপজেলার ইছলাদী টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদের
আটক করা হয়।

এসময় তিনি আরও বলেন, একটি পালসার মোটরসাইকেলে দুটি ব্যাগ ভর্তি করে গাঁজা
নিয়ে যাওয়ার সময় স্বামী-স্ত্রীকে ছয় কেজি গাঁজাসহ আটক করা হয়।

আটককৃত মানিক মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এই ঘটনায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর থানায় মামলা দায়ের করেছেন
তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত
হোসেন বলেন, দীর্ঘদিন যাবত মানিক মোল্লা বিভিন্ন জায়গা থেকে মাদক সরবরাহ
করে বরিশালে সাপ্লাই দিচ্ছেন।

এমন খবরের ভিত্তিতে সোমবার সকালে উজিরপুর উপজেলার
ইছলাদী টোল প্লাজায় অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD