বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

বরিশালে শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

Sharing is caring!

শামীম আহমেদ ঃ

অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ স্বীকৃত
লাইসেন্স দাও, অযৌক্তিকভাবে ব্যাটারিচালিত যানবাহনকে
ট্রাফিক হয়রানি ও মামলা দেয়া বন্ধ কর, মামলার জরিমানা অনধিক
৫০০ টাকা করতে হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টে পার্কিং স্ট্যান্ড
নির্মাণ কর। অবিলম্বে খুলনা সিটি কর্পোরেশনে

ব্যাটারিচালিত রিক্সা উচ্ছেদ বন্ধ কর, ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দাওসহ
বেশ কয়েকটি দাবি নিয়ে বরিশালে সড়ক অবরোধ ও বিক্ষোভ
মিছিল করেন ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক
সংগ্রাম পরিষদ ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের শ্রমিকরা।

শনিবার সকাল ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের
সামনে সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও নগরীতে
মিছিল করেন তারা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

দুর্ভোগে পড়েন গাড়ির শত শত যাত্রী। বরিশাল জেলা ব্যাটারিচালিত
রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সভাপতি দুলাল
মল্লিকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সদস্য
সচিব ডাঃ মনিষা চক্রবর্তী।

এর পূর্বে নগরীর ত্রিশটি ওয়ার্ড
থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শ্রমিক-চালকরা সদররোডে এসে
সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ গ্রহন করে কয়েক হাজার
ব্যাটারী চালিত, ভ্যান ও ইজিবাইক শ্রমিক সংগঠনের সদস্যরা।
সমাবেশ শেষে পরে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ
প্রদশর্ন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD