বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ব্রজমোহন কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস পালন

ব্রজমোহন কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস পালন

Sharing is caring!

আজ ১৫ ই ফেব্রুয়ারী, সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত সরকারি ব্রজমোহন কলেজ জিরো পয়েন্টে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার উদ্যোগে স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস উপলক্ষে দেয়ালিকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এসময়ে বক্তব্য রাখেন , সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্রজমোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজন সিকদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ, ব্রজমোহন কলেজ শাখার সংগঠন মিনহাজুল ইসলাম ফারহান, মহানগর শাখার অর্থ সম্পাদক ফারজানা আক্তার প্রমুখ। এ-সময়ে বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার এরশাদ ১৯৮৩ সালে মজিদ খানের শিক্ষানীতির মাধ্যমে শিক্ষাকে সংকোচন করতে চেয়েছিল।

তারই প্রতিবাদে তখন ছাত্র জনতা ১৪ ফেব্রুয়ারি এই শিক্ষানীতি বাতিলের দাবিতে স্মারকলিপি পেশ করতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছিল। তখন পুলিশ সেই শান্তিপূর্ণ মিছিলে গুলিবর্ষণ করে এবং তৎক্ষনাৎ জাফর, জয়নাল, দীপালি সাহাসহ বেশ কয়েকজন নিহত হন।

এর প্রতিবাদে তারপর দিন ১৫ ফেব্রুয়ারী সারাদেশে হরতাল পালিত হয় এবং সেদিনেও চট্টগ্রামে কাঞ্চন, মোজাম্মেলরা নিহত হন। তারপর থেকেই বাংলাদেশ স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবসটি পালন করে আসছে।

বক্তারা বলেন, সেদিন ছাত্র জনতা শিক্ষা সংকোচনের প্রতিবাদে দাঁড়িয়েছিল, আজও দাঁড়াতে হবে। আজকেও আমরা দেখছি শিক্ষার ব্যয়ভার দিন দিন বাড়ছে। নতুন শিক্ষাক্রম প্রনয়ণ করে শিক্ষাকে সংকোচনের পায়তারা করছে। শিক্ষার অধিকার দিন দিন খর্ব হচ্ছে।

 

আয়োজকরা বলেন, বিশ্ব ভালবাসা দিবসের উন্মাদনায় শিক্ষার্থীরা ভুলতে বসছে স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস। রাষ্টীয় ভাবে এই দিবস নিয়ে কোনো আয়োজন পরিলক্ষিত হয় না কারণ রাষ্ট্রও এখন একই পথে আগাচ্ছে।

নেতৃবৃন্দ আজকের দিনের শিক্ষার আন্দোলন বেগবান করতে সর্বস্তরের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন আহবান জানান। বার্তা প্রেরক মিনহাজুল ইসলাম ফারহান সদস্য, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD