বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
যুবককে কুপিয়ে হত্যার চেস্টা

যুবককে কুপিয়ে হত্যার চেস্টা

Sharing is caring!

বরিশালের টুংগীবাড়িয়া ইউনিয়নের সিংহেরকাঠী গ্রামে যুবককে কুপিয়ে হত্যার চেস্টা করে এক চিহ্নিত সন্ত্রাসী। প্রতক্ষ্যদর্শী বাবু খানের ভাষ্যমতে সকাল আটটার দিকে নদীর পাড়ে দাড়িয়ে কথা বলছিলো মৃত সেকান্দার হাওলাদারের পুত্র ইমরান (৩০) ও বাবু খান

এ সময়ে পার্শ্ববর্তি ঘরে ওৎ পেতে থাকা মৃত মোতালেব সরদারের পুত্র কালাম সরদার (৪৬) হঠাৎ হাতের সাথে লুকিয়ে রাখা চাইনিজ কুড়াল দিয়ে ইমরানকে এলোপাতাড়ী কোপাতে শুরু করে। এতে ভুক্তভোগী ইমরান কোন কিছু বুঝে ওঠার আগেই তিনটি কোপ তার কানের উপরে গলায় এবং পিঠে গিয়ে লাগে।

এবং ইমরান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার আকষ্মীকতায় হতবিহ্বল বাবু খান কালাম সরদারকে ধরে দুরে সরিয়ে দেয়।

তখন কালাম সরদার জোরে চিৎকার করে বলতে থাকে আজ তোকে মেরেই ফেলবো। পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয় বলে তিনি মনে করেন। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী চলে আসলে কালাম সটকে পড়ে। এসময়ে এলাকাবাসী দ্রুত বন্দর থানায় অবহিত করে ইমরানকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি এখন মুমুর্ষ অবস্থায় হাসপাতালে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD