বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালের গৌরনদীতে গৃহবধুকে পিটিয়ে আহত

বরিশালের গৌরনদীতে গৃহবধুকে পিটিয়ে আহত

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক ঃ

বরিশালের গৌরনদীতে বসতবাড়িতে হামলা চালিয়ে গৃহবধু
মিনারা বেগম (৪৫) পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

আহত গৃহবধুকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতের স্বামী স্বপন হাওলাদার অভিযোগ করে বলেন, একই গ্রামের হৃদয় বেপারীর সাথে
তুচ্ছ ঘটনা নিয়ে রোববার সন্ধ্যায় আমার তর্ক হয়।

পরে বিষয়টি তাৎক্ষনিক ভাবে উভয়ে মীমাংসা হয়ে যাই।

এঘটনাকে কেন্দ্র করে হৃদয় বেপারীর পক্ষ নিয়ে স্থানীয় আনিচ
কবিরাজ ও মাহাবুব বেপারী আমার বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ও মোটরসাইকেল
ভাংচুর চালায়।

এসময় আমি তাদের ভয়ে পালিয়ে গেলে আমার স্ত্রী মিনারা বেগমকে
পিটিয়ে গুরুত্বর আহত করে।

তিনি আরও বলেন, হামলাকারী আনিচের সাথে আমার বিরোধ রয়েছে।

ধারনা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরধরেই আমার বাড়িতে হামলা
চালানো হয়েছে।

তবে হামলার সাথে নিজেদের কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন
অভিযুক্ত আনিচ কবিরাজ ও মাহাবুব বেপারী।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পাইনি।

অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD