মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পাঁচ দফা দাবী আদায়ে বরিশালে বিক্ষোভ

পাঁচ দফা দাবী আদায়ে বরিশালে বিক্ষোভ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্য রাখা, বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধ ও ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তসহ পাঁচ দফা দাবিতে বরিশারে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আয়োজনে সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বরে সমাবেশ করে তারা।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির জেলা সমন্বয়ক আবদুর রশিদ নিলুর সভাপতিত্বে সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যের দাম কমানো ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির যে পায়তারা চলছে তা বন্ধ করার জোর দাবি জানান।

পাশাপাশি যারা ভূমিহীন রয়েছে তাদেরকে ভূমি বন্দোবস্তের দাবি জানান। সমাবেশে আরো বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা কমিটির নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভুইয়া, সদস্য ইয়াসমিন সুলতানা নহ আরো অনেকে। পরে নেতৃবৃন্দরা মিছিল নিয়ে বরিশাল জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে তাদের দাবি সমাবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD