শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বিশ্ব ইজতেমা এর নিরাপত্তা ডিউটিতে বিএমপি মনোনীত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

বিশ্ব ইজতেমা এর নিরাপত্তা ডিউটিতে বিএমপি মনোনীত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Sharing is caring!

শামীম আহমেদ ঃ

আসন্ন বিশ্ব ইজতেমা-২৪ ঢাকাস্থ টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ২ থেকে ৪
ফেব্রয়ারি প্রথম পর্ব ও ৯ থেকে ১১ ফেব্রয়ারি দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে। আসন্ন
বিশ্ব ইজতেমা-২৪ এর আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটিতে মনোনীত বরিশাল
মেট্রোপলিটন পুলিশ এর বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যদের নিয়ে আজ বুধবার ৩১
জানুয়ারি সকাল সাড়ে ৯টায় বরিশাল জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ড সংলগ্ন
ড্রিলসেড চত্বরে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

এসময় ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন, বিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (
অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) হাসান মোঃ শওকত আলী।

এখানে তিনি ডিউটিতে মনোনীত পুলিশ সদস্যদের ডিউটি চলাকালীন সময়ে
করণীয় ও বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অতিরিক্ত ডিআইজি
পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা, সহকারী
পুলিশ কমিশনার (ফোর্স এন্ড পিওএম) সৈয়দ এমদাদুল হক সহ সংশ্লিষ্ট অন্যান্য
কর্মকর্তা বৃন্দ ও ডিউটিতে মনোনীত বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD