বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ববি সাংবাদিক সমিতির সভাপতি জাকির, সম্পাদক ইমদাদুল

ববি সাংবাদিক সমিতির সভাপতি জাকির, সম্পাদক ইমদাদুল

Sharing is caring!

শামীম আহমেদ ঃ

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) ২০২৪-২৫ কার্যনির্বাহী
কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক
খবরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক পদে
নির্বাচিত হয়েছেন নয়া শতাব্দীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমদাদুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (১ ফেব্রয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় ২০২৪-
২৫ কার্যকরী পরিষদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মার্কেটিং
বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইউম। মোট
নয়টি পদে একাধিক প্রার্থী না থাকায় নয়টি পদের সবকটিতে প্রার্থীরা বিনা
প্রদিদ্বন্ধীতায় নির্বাচিত হন।

এসময় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, ইতিহাস ও সভ্যতা বিভাগের
সহযোগী অধ্যাপক হলের প্রভোস্ট ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, মো. শফিকুল
ইসলাম ও ওবায়দুর রহমান।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি ইলিয়ান হোসেন (দৈনিক দেশ
জনপদ) যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন (দেশ রূপান্তর), দপ্তর প্রচার ও
প্রকাশনা সম্পাদক মো. রবিউল ইসলাম (দৈনিক বাংলা) কোষাধ্যক্ষ মোহাম্মদ এনামুল
(আমার সংবাদ), এবং কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মেহরাব
হোসেন (দৈনিক দক্ষিণ অঞ্চল) মাসুদ রানা (ঢাকা টাইমস) মো. মেহেদী হাসান
(বিডিএন ৭১)।

নির্বাচন চলাকালীন সময়ে সাংবাদিক সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সকলের
অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD