বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
শেকল বন্দি সেই গৃহবধুর চিকিৎসা জন্য প্রবাশিদের সহায়তা প্রদান

শেকল বন্দি সেই গৃহবধুর চিকিৎসা জন্য প্রবাশিদের সহায়তা প্রদান

Sharing is caring!

শামীম আহমেদ ঃ

বরিশালের গৌরনদীতে “শেকলে বাঁধা স্বামীহারা নাজমার জীবন” শিরোনামে সংবাদ
প্রকাশের পর অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর
ইউনিয়নের সালতা গ্রামের গৃহবধু নাজমার চিকিৎসা সহায়তায় প্রবাশিরা এগিয়ে
আসায় অর্ধলাখ নগদ টাকা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার রাতে নাজমার বাড়িতে গিয়ে তার বাবার হাতে সহায়তার অর্থ প্রদানকালে
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান বলেন, মানসিক ভারসাম্যহীন
শিকল বন্দি নাজমার সংবাদ দেখে নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসীরা ৪৭ হাজার পাঁচশ’
এবং এক জনপ্রতিনিধি দুই হাজার পাঁচশ’ টাকা তার সুচিকিৎসার জন্য আমার
কাছে পাঠিয়েছেন।

যা তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি (ইউএনও) আরও বলেন,
ওই গৃহবধুকে সুচিকিৎসার মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রক্রিয়া
চলমান রয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো.
রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের
উপসহকারী প্রকৌশলী মোঃ আব্দুল আলিম, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুস সালাম
প্রমূখ। উল্লেখ্য গত তিনবছর পূর্বে স্বামীর মৃত্যুর পরপরই মানসিক ভারসাম্য হারিয়ে
ফেলে চার সন্তানের জননী নাজমা।

এরপর দুই বছর যাবত নিজ বাড়িতে অর্থাভাবে বিনা
চিকিৎসায় শিকল বন্দি হয়ে জীবন কাটছে গৃহবধু নাজমার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD