বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল ব্লাড ডোনারস ক্লাব এর ১যুগ পুর্তি উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল ব্লাড ডোনারস ক্লাব এর ১যুগ পুর্তি উদযাপিত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

রক্তদান এবং সামাজিক স্বেচ্ছাসেবামূলক সংগঠন বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি) এর এক যুগ পূর্তি এবং ১৩ বছরে পদার্পণ উপলক্ষে বরিশালে রক্তদাতা, রোগী এবং স্বেচ্ছাসেবকের সমন্বয়ে শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩১ শে জানুয়ারি বুধবার তিন শতাধিক রোগী ও স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে দিনটি পালিত হয় উৎসবমুখর পরিবেশে। বৈরি আবহাওয়া উপেক্ষা করেও সকাল ৮.৩০ মিনিটে প্রিয় সংগঠন এর প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ জানাতে সবাই জড়ো হন নগরীর বঙ্গবন্ধু উদ্যানে। রক্তদাতাগন দলে দলে আসতে শুরু করেন নজিরবিহীন এই অনুষ্ঠানে।

অংশ নেন বর্ণাঢ্য শোভাযাত্রায়,আজীবন মানবসেবার শপথ নিয়ে সকাল ১০.০০ টায় শুরু হয় টাউন হল অভিমূখী। এরপর স্বেচ্ছাসেবক সংগঠন হওয়ার দায়বদ্ধতা থেকে একটি মানববন্ধন আয়োজন করা হয় যার প্রতিপাদ্য বিষয় ছিল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা থ্যালাসেমিয়া ইউনিট চালু করার।

পরিশেষে বেলা ১১.৪৫ মিনিটে টাউন হল প্রাঙ্গনে এক যুগ পূর্তি উপলক্ষে একটি কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। এসময়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, সংগঠনের উপদেষ্টা দিপু হাফিজুর রহমান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আবু জাফর মজুমদার।

অনুষ্ঠান শেষে বরিশাল ব্লাড ডোনারস ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আওলাদ খান সাংবাদিকদের জানান বরিশালে মানবসেবার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিবিডিসি। সবাইকে সাথে নিয়ে আরও বেশি মানুষের সেবা করতে চাই। উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য আলিমুর রহমান,শোয়েব রহমান নাবিন, বাঁধন বসু, ইমরুল কায়েস, সাব্বির আহমেদ, শামিমা দিয়া, জান্নাতুল মাওয়া,খাইরুল ইসলাম সহ সকল স্তরের স্বেচ্ছাসেবকবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD