রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
শালে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই দোকান কর্মচারীর মৃত্যু

শালে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই দোকান কর্মচারীর মৃত্যু

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

 বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় আগুনে পাঁচটি দোকান পুড়েছে।

এর মধ্যে একটি দোকানে ঘুমিয়ে থাকা দোকানের ম্যানেজার পুড়ে মারা গেছে।

 মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সদর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রবিউল আল আমিন।

পুড়ে মারা যাওয়া সজীব জমাদ্দার (২০) তিনি বরিশাল ইনফ্রা পলিটেকনিক ইনিষ্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের ৫ম পর্বের শিক্ষার্থী ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নাঙ্গলিয়া গ্রামের মো. কালাম জমাদ্দারের ছেলে

মারা যাওয়া সজিব পড়াশুনার ফাঁকে হাবিব মটরস নামে দোকানে চাকুরি করতো।

রাতে ওই দোকানেই থাকতো।

সদর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, নথুল্লাবাদ জিয়া সড়কের বিপরীতে এক সারিতে দুইটি ফার্নিচারের, একটি মোটর সাইকেলের যন্ত্রাংশ বিক্রয়ের ও একটি গ্যারেজ রয়েছে।

রাত তিনটার দিকে তারা খবর পেয়েছেন ওই সকল দোকানে আগুন জ্বলছে।

তারা সেখানে গিয়ে পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনেছেন।

আগুন নিয়ন্ত্রনে তাদের চারটি ইউনিট কাজ করেছে।

অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে ষ্টেশন অফিসার রবিউল বলেন, সঠিক কারন তদন্ত না করে বলা যাবে না।

তবে ধারনা করছি বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ড হয়েছে।

ফার্নিচারের দোকানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

সেভাবে ছড়িয়ে পড়েছে। মারা যাওয়া কর্মচারী কিভাবে মারা গেল, সেটিও তদন্ত না করে বলা যাবে না।

তবে ধারনা করা হচ্ছে অগ্নিকান্ডের সময় বিদ্যুস্পৃষ্ট হয়ে সে পুড়ে গেছে। এদিকে, সজিবের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালের মর্গে ছুটে যান শিক্ষার্থী, শিক্ষক ও তার স্বজননেরা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ফজলুল করিম বলেন, রাত তিটার দিকে যে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে সেটি শোনার পর পরই কোতয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং এক জনের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

আমরা যতটা জেনেছি বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে; এছাড়াও অন্য কোন কারন রয়েছে কিনা সেটি আমরা তদন্ত করে দেখছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD