বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ববি’র ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ববি’র ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশালে মেসে নিজ কক্ষ থেকে বৃষ্টি সরকার (২২) নামে
বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের বিপরীতে সদর
উপজেলার কর্ণকাঠি গ্রামের এমএম টাওয়ারের ষষ্ঠতলা থেকে ওই
ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বৃষ্টির বাড়ি সাতক্ষীরায়।

তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯
শিক্ষাবর্ষের অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। জানা গেছে, রাতে
সহপাঠীরা ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায়
দেখতে পান। পরে তারা কক্ষের দরজা ভেঙে তাকে উদ্ধার করে বরিশাল
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মশিউর
রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বরিশাল
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ড. মোহাম্মদ
বদরুজ্জামান ভুইয়া বলেন, খবর পেয়ে আমরা সবাই মেডিকেলে
ছুটে এসেছি।

বৃষ্টির পরিবারকে খবর দেওয়া হয়েছে।

এমন
একটি ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে
গেলো।

প্রশাসন বিষয়টি দেখছে। বিস্তারিত পরে জানানো
হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ১০ হাজার শিক্ষার্থীর একটি
পরিবার।

আমরা প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষার সঙ্গে সঙ্গে
মানসিক স্বাস্থ্য সুস্থ রাখার বিষয়ে নিয়মিত কাউন্সেলিং করে
থাকি। তারপরও এমন একটি ঘটনা সত্যি দুঃখজনক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD