মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালের মা হলেন মানসিক ভারসাম্যহীন সেই নারী

বরিশালের মা হলেন মানসিক ভারসাম্যহীন সেই নারী

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশালের গৌরনদীর মানসিক ভারসাম্যহীন সেই নারী মা হয়েছেন। বৃহস্পতিবার (১৮
জানুয়ারি) সকালে উপজেলা হাসপাতালে ওই নারী একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।
উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক টিপু সুলতান জানান,
বুধবার দুপুরে ফায়ার সার্ভিসের সদস্যরা সন্তানসম্ভবা মানসিক ভারসাম্যহীন ৩৫ বছরের
ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন। ভর্তির পর থেকে তিনি পর্যবেক্ষণে ছিলেন।

বৃহস্পতিবার সকাল সাতটার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তার একটি কন্যাসন্তান
ভূমিষ্ঠ হয়। বর্তমানে মা-মেয়ে দুজনই সুস্থ আছেন।

উপজেলা নির্বাহী মো. আবু আব্দুল্লাহ খান বলেন, বিষয়টি নজরে আসার পর ওই নারীর
নিরাপদ সন্তান প্রসব ও সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়।

তিনি আরও বলেন, শিশুটির ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বৃহস্পতিবার বিকেলে সমাজসেবা
অধিদপ্তরের আওতাধীন আগৈলঝাড়া উপজেলার গৈলা বেবিহোমে শিশুটিকে হস্তান্তর করা
হয়েছে।

উল্লেখ্য, মানসিক ভারসাম্যহীন নারী উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে বেড়াতেন।
স্থানীয়ভাবে তাকে সবাই ‘পাগলি’ বলে ডাকে।

প্রসঙ্গত, বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বাটাজোর ইউনিয়নের শৌলকর
গ্রামের রাস্তায় প্রসব বেদনায় কাতর মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে
হাসপাতালে ভর্তি করেছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, বুধবার দুপুরে উপজেলার
বাটাজোর-শৌলকর রাস্তায় মানসিক ভারসাম্যহীন ওই নারীর প্রসব বেদনা শুরু হয়। এসময়
তার চিৎকার শুনে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফায়ার সার্ভিসকে খবর দিলে তাকে উদ্ধার
করে হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD