রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু

না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু

Sharing is caring!

বাংলাদেশ আওয়ামী লীগ গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা পরিষদ এর সাবেক প্যানেল চেয়ারম্যান, পানপট্টি ইউনিয়ন এর সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু এর জানাযায় সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধাঞ্জলি। শুক্রবার ১২ জানুয়ারী তার গ্রামের বাড়ি পানপট্টি ইউনিয়নে সকল দশটায় প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে দুপুর বারোটার সময়ে গলাচিপা উপজেলা আও’লীগ কার্যালয়ের প্রাঙ্গণে তার দ্বীতৃয় জানাযায় বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি বর্গরা শেষ শ্রদ্ধাঞ্জলি জানান। এসময়ে, পটুয়াখালী ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম শাহাজাদা ( এমপি) উপস্থিত ছিলেন। পাশাপাশি পটুয়াখালী জেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ, উপজেলা আও’লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সহ- হাজী মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সর্দার শাহ আলম সহ যুবলীগ, কৃষক লীগ, ছাত্র- লীগ এবং অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বর্ষিয়ান এ নেতা ১৯৫৩ সালের ২১ জানুয়ারী তার নিজগ্রাম পানপট্টিতে জন্মগ্রহ করেন। পরে ছাত্রজীবন থেকে রাজনিতির সাথে জড়িত হয়ে ১৯৭১ সালে মুক্তি যূুদ্ধে অংশ গ্রহন করে বীর মুক্তিযোদ্ধা হিসে সম্মান অর্জন করেন। পর্যায়ক্রমে গলাচিপা- উপজেলা আও’লীগ শাখার প্রায় ২৯ বচর সাধারণ সম্পাদক পদে দ্বায়ীত্ব পালন করেন। তার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী ৭০ বছর ১১ মাস ২০ দিন এহ জীবন পার করে না ফেরার দেশে পারিজমান। উল্লেখ্য শারীরিক অসুস্থতাজনিত কারনে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গলাচিপা উপজেলার জৈনপুরী খানকায়ে মসজি প্রাঙ্গণে দুপুর দুইটায় ত্রিশ মিনিটের সময় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু কে গার্ড অব অর্নার করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল ও গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তৃতীয় জানাযা শেষে পরে পানপট্টি নিজগ্রামের মা -বাবা’র পাশেঁ দাফন কাজ সম্পূর্ণ করে এ বীর মুক্তিযোদ্ধাকে চির বিদায় দেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD