মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আফজা‌লের ভাই‌য়ের নেতৃ‌ত্বে রুহুল আমীনসহ তার সমর্থক‌দের উপর হামলা

আফজা‌লের ভাই‌য়ের নেতৃ‌ত্বে রুহুল আমীনসহ তার সমর্থক‌দের উপর হামলা

Sharing is caring!

অনলাইন ডেক্স : আওয়ামীরী‌গের কেন্দ্রীয় অ‌্যাড, আফজাল হো‌সেনের ছোট ভাই এসএম কামা‌লের নেতৃ‌ত্বে জাপার প্রার্থী এ‌বিএম রুহুল আমীন ও তার কর্মী সমর্থক‌দের উপর হামলার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। রোববার বিকাল সা‌ড়ে চারটায় সদর উপ‌জেলা ইটবা‌ড়িয়া ইউ‌নিয়‌নের কচাবু‌নিয়া ভোট কে‌ন্দ্রে এ ঘটনা ঘ‌টে।

হামলার শিকার জাপার প্রার্থী রুহুল আমীন ব‌লেন,নোববার ভোট গ্রহন শে‌ষে তি‌নি ও তার কর্মী সমর্থক নি‌য়ে উ‌ল্লে‌খিত ভোট কে‌ন্দ্রের বাই‌রে অবস্থান কর‌লে আফজাল হো‌সে‌নের ছোট ভাই কামাল হো‌সেন দলবল ও লা‌ঠি‌শোঠা নি‌য়ে নি‌য়ে তা‌দের উপর হামলা চালায়। এ হামলায় রুহুল আমী‌ন তার দেহর‌ক্ষি সো‌হেল আহ‌ম্মেদ ও কর্মী সমার্থকসহ আট জন আহত হয়। হামলাকা‌লে তার ব‌্যবহৃত গাড়ী ভাংচুর চালান তারা। প‌রে ঘটনাস্থ‌লে পু‌লিশ,র‌্যাব ও বি‌জি‌বি পৌছা‌লে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে আ‌সে এবং হামলাকারী ঘটনাস্থল ত‌্যাগ ক‌রেন।
এবিএম রুহুল আমিন হাওলাদার এর সাথে থাকা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিন্টু ব‌লেন ,রোববার বিকেল চারটার প‌রে প্রার্থীর সাথে আমরা কয়েকজন ইটবাড়িয়া ইউনিয়নের কচাবুনিয়া ভোট সেন্টারে ভোট পরিদর্শন শেষে বের হয়ে আসার সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ‌্যাড, আফজাল হোসেনের ছোট ভাই অ‌্যাড, কামাল হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক লোক লাঠি সোটা নিয়ে জাপা প্রার্থী রুহুল আমিন হাওলাদার এর উপর হামলা চালায়। এ সময় প্রার্থী ও তার দেহরক্ষী আমিসহ ৮ থে‌কে অন্তত ১০ জন আহত হয়। হামলাকারীরা এসময় আমা‌দের গাড়ীও ভাঙচুর করেন। এক পর্যায় তারা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে চ‌লে যান।

পটুয়াখালী জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নুর কুতুবুল আলম ব‌লেন, জাপার প্রার্থী রুহুল আমীন আমাকে বিষয়‌টি মৌখিকভাবে জানা‌লে আমি তাকে লিখিতভাবে অ‌ভি‌যোগ দি‌তে ব‌লে‌ছি।

পটুয়াখালী সদর থানার অ‌ফিসার ইনচার্জ মো জসীম জানান, ঘটনাস্থ‌লে আ‌মি গে‌ছিলাম, সম্ভবত দুই প‌ক্ষের মধ‌্য একটু হাতাহা‌তি হ‌য়ে‌ছে, তা‌তে জাপার প্রার্থী এ‌বিএম রুহুল আমী‌নের স‌ঙ্গে থাকা লোকজন জখম হ‌য়ে‌ছে। অপর প‌ক্ষের লোকজন‌কে আমরা পাইনি।

অ‌ভিযুক্ত কামাল হো‌সেন ব‌লেন, আমরা কোন হামলা ক‌রি‌নি, বরং জাপার প্রার্থী রুহুল আমী‌নের নেতৃ‌ত্বে তার দলবল আমা‌দের উপর হামলা চা‌লি‌য়ে‌ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD