মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালী ১ জাপা লাঙ্গল প্রতীকে জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে ৩ কিশোর গ্রেফতার

পটুয়াখালী ১ জাপা লাঙ্গল প্রতীকে জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে ৩ কিশোর গ্রেফতার

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটারা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে লাঙ্গল প্রতীকে জাল ভোট দেওয়ার সময় আইন-শৃঙ্খলা বাহিনী হাতেনাতে ৩ জনকে গ্রেফতার করার খবর পাওয়া যায়।

অদ্য ৭ জানুয়ারী রবিবার বেলা ১১ টা সময় দুমকি ৩৪ নং পশ্চিম ঝাটারা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী গ্রামের হাবিব হাওলাদারের ছেলে তানভীর(১৫) ও পূর্ব ঝাটারা এলাকার নুরে আলমের ছেলে অপু(১৪) ও আঙ্গারিয়া ইউনিয়নের জাহিদ (১৩) কে লাঙ্গল প্রতীকে জাল ভোট দেওয়ার সময় ধরা পড়ে।

৩৪ নং পশ্চিম ঝাটারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা দীপঙ্কর চন্দ্রশীল বলেন, জাল ভোট দেওয়ার চেষ্টা কালে ৩’জনকে আমরা আটক করতে সক্ষম হই। এরা কিশোর হওয়ায় মোবাইল কোর্টের আওতায় পড়ে নাই বিধায় তাদেরকে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এরা লাঙ্গল প্রতীকে থেকে জাল ভোট দিতে এসেছিলেন বিধায় তাদেরকে ধরা হয়

এ ব্যপারে দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোঃ আব্দুল হান্নানকে মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোনটি রিসিভ করেননি তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

এ বিষয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, জাল ভোট দেওয়ার সময় ৩ জন কে আটক করা হয়েছে তারা কিশোর এজন্য তাদেরকে থানায় পাঠিয়ে দেয়া হয়েছে নিয়মিত মামলা দায়েরের জন্য বলা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD