শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লিফলেট-ব্যানারের ছড়াছড়ি, সর্বত্র উৎসবের আমেজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লিফলেট-ব্যানারের ছড়াছড়ি, সর্বত্র উৎসবের আমেজ

Sharing is caring!

মোঃনাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার, লিফলেট, ব্যানারের ছড়াছড়ি দেখা গেছে উপজেলার সকল ইউনিয়ন ও শহরে। এতে সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। বুধবার (৩ জানুয়ারি) নির্বাচনী মাঠ পর্যবেক্ষণে এ চিত্র উঠে এসেছে। দ্বাদশ জাতীয় সংসদ ঘিরে উপকূলীয় উপজেলা গলাচিপার সর্বত্র ব্যাপক উৎসব উদ্দীপনা বিরাজ করছে। বাঙালী জাতি হিসেবে উৎসব প্রিয় জাতি। যেকোন একটা উপলক্ষ পেলেই মেতে উঠে আনন্দ-উল্লাসে।

এই আনন্দের কারণেই হয়তো শত অভাব অনটনের মধ্যে থেকেও গ্যালারিতে বসে বলে উঠতে পারি ‘হাউজ দ্যাট’। আবার প্রতিহিংসার বিপরীতে দাঁড়িয়ে গর্জে উঠে বলতে পারি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। দ্বাদশ জাতীয় সংসদ উপলক্ষে বাঙালী জাতি পেয়ে গেছে এমনই একটি উৎসব। এ উৎসব এখন ছড়িয়ে পড়েছে উপজেলার বিভিন্ন গ্রামের আনাচে-কানাচে, হাট-বাজারের চায়ের দোকান পর্যন্ত। ‘ভোট’ নামক এ উৎসবে রাজনৈতিক নেতা, বিভিন্ন শ্রম ও পেশাজীবী সংগঠনের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষও শামিল হচ্ছে আলোচনায়। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দোকানে দোকানে চলছে ভোটের আলাপ। যে কারণে পুরো উপজেলার সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করছে। মিছিল মিটিং, কেন্দ্র কমিটি গঠন, মহিলা সমাবেশ, উঠান বৈঠক কি নেই কর্মসূচীতে। ঘরে ঘরে গিয়ে ভোটও চাওয়া হচ্ছে।

সাধারণ মানুষের মুখে মুখে এখন শুধুই ভোটের কথা। বিগত বছরে সরকার কি কি উন্নয়ন করেছে, কেমন ছিল এলাকার সাধারণ মানুষ, জীবন যাত্রার মানের উন্নয়ন হয়েছে কিনা এসবই এখন আলোচনার বিষয়। ভোটের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে প্রচার প্রচারণা ততই বৃদ্ধি পাচ্ছে। প্রার্থীদের দম ফেলানোর একটু ফসরৎ নেই। মাঠ চষে বেড়াচ্ছন সকল প্রার্থীরা। সাধারণ মানুষের ভোটকে নিজের পক্ষে নিতে দিচ্ছেন বিভিন্ন ধরণের আশ্বাস। বিশেষ করে উপজেলার উন্নয়নের কথাই বলছেন তারা। পোস্টার, ব্যানার, লিফলেট দেখে শিশু ও বৃদ্ধরাও শামিল হচ্ছেন এই আনন্দে। উপজেলার সর্বত্র আনন্দের বন্যা বইছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী এসএম শাহজাদা, স্বতন্ত্রী প্রার্থী ঈগল মার্কার আবুল হোসেন, জাতীয় পার্টির সমর্থিত লাঙ্গল মার্কার প্রার্থী মো. নজরুল ইসলাম, এছাড়া এ ওয়াই এম কামরুল ইসলাম টেলিভিশন, মো. ছাইফুর রহমান আম ও মো. নুরে আলম একতারা মার্কা নিয়ে লড়ছেন। এ আসনে ছয়জন প্রার্থীই ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD