বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে
বরিশালে ছাত্র ফ্রন্টের উদ্যোগে শহীদ সুরকার আলতাফ মাহমুদের ৯০তম জন্মদিন পালন

বরিশালে ছাত্র ফ্রন্টের উদ্যোগে শহীদ সুরকার আলতাফ মাহমুদের ৯০তম জন্মদিন পালন

Sharing is caring!

অনলাইন ডেক্স: আজ ২৩ ডিসেম্বর বিকাল ৪ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখা পরিচালিত শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পাঠাগারে শহীদ সুরকার আলতাফ মাহমুদের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন ও আলোচনা সভা আয়োজন করা হয়।

সভার শুরতে সাংস্কৃতিক আয়োজন শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচনা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সম্পা ঘোষ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ, অর্থ সম্পাদক ফারজানা আক্তার, স্কুল বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম ফারহান প্রমুখ।

আলোচকরা বলেন, শহীদ আলতাফ মাহমুদের জন্ম ১৯৩৩ সালের আজকের এই দিনে বরিশালের মুলাদিতে। ব্যক্তিজীবনে তিনি শুধু একজন সুরকার-ই ছিলেন না, ছিলেন বাঙালির মুক্তি আন্দোলনের অন্যতম যোদ্ধা।

ভাষা আন্দোলনের কালজয়ী গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো”র সুরকার তিনি। মুক্তিযুদ্ধের সময়েও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমেও মুক্তি আন্দোলনে দেশাত্মবোধক গানের মাধ্যমে ভূমিকা রেখেছেন।

শেষ পর্যন্ত ৭১এর যুদ্ধ চলাকালীন সময়ে ৩০ আগস্ট তাকে পাক হানাদার বাহিনী বাসা থেকে তুলে নিয়ে গেলে তিনি আর ফিরে আসেন নি।

আলোচকরা আরও বলেন, এই সংগ্রামী মানুষরা, যাদের আত্মত্যাগের ফলে আজকে আমরা স্বাধীন দেশে চলতে, মাতৃভাষায় কথা বলতে পারছি তাঁদের স্মরণের ক্ষেত্রে রাষ্ট্রীয় কোন উদ্যোগ পরিলক্ষিত হয় না। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মনে করে এই আত্মত্যাগী মহান মানুষদের চেতনা বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়া প্রয়োজন এবং এ বিষয়ে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা দরকার।

আলোচনা সভা শেষে শহীদ আলতাফ মাহমুদের প্রতিকৃতির প্রতি লাল সালাম জানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD