মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন

গলাচিপায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদের ভিটামিন-এ প্লাস খাওয়ানো কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার সকালে (১২ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন আর আনুষ্ঠানিক কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেজবাহউদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. নাছিম রেজা। আরও উপস্থিত ছিলেন ডাক্তার মো. আতিকুর রহমান ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেজবাহউদ্দিন বলেন, দুই উপজেলার শতাধিক কেন্দ্রে ৫ হাজার ৬ শত ৩৮ জন শিশুকে যাদের বয়স ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের বেড়ে ওঠার প্রতি আমাদের বিশেষ নজর রাখতে হবে। প্রতিটি শিশুকে আমাদের যত্ন সহকারে লালন-পালন করতে হবে। শিশুরা সুস্থ হয়ে বেড়ে উঠলে জাতি পাবে একটি সুখী, সুস্থ ও সুন্দর প্রজন্ম। যারা দেশের উন্নয়নের নিজেদের উজাড় করে দিবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD