মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
এমপি শাহজাদার সহধর্মিনীর সাথে মহিলা আ’লীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

এমপি শাহজাদার সহধর্মিনীর সাথে মহিলা আ’লীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Sharing is caring!

মোঃনাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় এমপি শাহজাদার সহধর্মিনী আয়শা সিদ্দিকা রুবিয়ার সাথে উপজেলা মহিলা আ’লীগ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে গড়া এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ারকে গলাচিপা-দশমিনায় আরো বেগবান করা এমপি এসএম শাহজাদা।

তার মনোনয়নে খুশি এই দুই উপজেলার মহিলা আ’লীগ নেতৃবৃন্দ। আর তাই বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় গলাচিপা পৌরসভার ফিডার রোডে এমপি এসএম শাহজাদার নিজস্ব বাসভবনে তার সহধর্মিনীর সাথে গলাচিপা উপজেলা মহিলা আ’লীগ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত ও জনমানুষের প্রিয় কাউন্সিলর মো. আবুল বশার প্যাদার সহধর্মিনী উপজেলা মহিলা আ’লীগ মহিলা নেত্রী মোসা. মাহমুদা বেগম, ৫ নম্বর ওয়ার্ড মহিলা আ’লীগ মহিলা সভানেত্রী উম্মে নুহা আম্মারা, রুজি বেগম, শারমিন বেগম, সাথী বেগম, আমেনা বেগম, ঝুমুর সাহা, রতœা শাহা, মেনকা রানীসহ আরো অনেকে। সৌজন্য সাক্ষাতকালে মোসা. মাহমুদা বেগম বলেন, আওয়ামী লীগ সরকারের হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।

আমাদের দক্ষিণবঙ্গের মাটি আওয়ামী লীগের ঘাঁটি। আমরা নৌকা মার্কার প্রার্থীকে জয়ী করতে নিরলস ভাবে পরিশ্রম করে যাব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD