বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ডাবল সেঞ্চুরি করলো ‘ভারত’

ডাবল সেঞ্চুরি করলো ‘ভারত’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : বেশ কয়েক বছর পর সালমান খানের নতুন সিনেমা বক্স অফিসে ভালো আয়ের মুখ দেখছে। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত এই বলিউড সুপারস্টারের ‘ভারত’ সিনেমাটি দুই সপ্তাহে ডাবল সেঞ্চুরি করেছে, অর্থাৎ ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।

মুক্তির ১৪ দিনে (মঙ্গলবার, ১৮ জুন) এসে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২০১ কোটি ৮৬ লাখ রুপিতে।

বলিউডের বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, ভারত ডাবল সেঞ্চুরি করে ২০০ কোটি অতিক্রম করেছে। ব্যবসা বেশি ভালো হচ্ছে উত্তরে। তবে অন্যান্য জায়গায় তুলনামূলক কম। দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির মোট আয় ২০১ কোটি ৮৬ কোটি রুপি।   

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, ‘দর্শকদের কাছে আমার গ্রহণযোগ্যতা কতটুকু সেটা আমি বক্স অফিস থেকে জানতে পারি। আমার সিনেমা মানুষ পছন্দ করছেন, নাকি করছেন না-সেটাও বুঝতে পারি। কেউ যদি এটিকে অনেকগুলো স্টার (রেটিং) অথবা কোনও স্টার না দেয় বা সিনেমাটি নিয়ে উপহাস করেন-তখনও এগুলো আমার কাছে কোনও পার্থক্য তৈরি করে না। এটাই বিষয়।’

‘সিনেমাটি খুবই ভালো করছে, সেজন্য আমি অনেক আনন্দিত। এতে প্রত্যেকের কাজ প্রশংসা করার মতো। আমি সিনেমাটি নিয়ে এখন যত প্রচারণা চালাচ্ছি, আগে ততটা করিনি। যারা সিনেমাটি দেখছেন এবং পছন্দ করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ’, যোগ করেন বলিউড ‘ভাইজান’।

আলী আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ সিনেমাটির নাম ভূমিকায় দেখা যাবে সালমান খানকে। এতে ‘ভাইজান’র বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। আরও অভিনয় করেছেন দিশা পাটানি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফ প্রমুখ। পরিচালকের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন অতুল অগ্নিহোত্রী।

ঈদ উপলক্ষে গত ৫ জুন সিনেমাটি মুক্তি পেয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD