বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা

বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা

Sharing is caring!

অনলাইন ডেক্স: শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এই স্লোগান নিয়ে আজ ৯ ডিসেম্বর শনিবার সকাল ১১ টার জেলা প্রশাসন বরিশাল ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর আয়োজনে।

সার্কিট হাউজ বরিশালের সম্মেলন কক্ষে। আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা এবং জয়িতা অন্বেষণে বাংলাদেশ জেলা ও সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা দের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি, বরিশাল রেঞ্জ, বরিশাল মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সভাপতি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রফেসর শাহ সাজেদা, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল মেহেরুন নাহার মুন্নিসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যরা এবং সংবর্ধিত নারী জয়ীতারা এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে অতিথিরা বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বরিশাল জেলায় ৫ জন ও সদর উপজেলায় ৫ জন শ্রেষ্ঠ জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

জেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী জয়ীতা মোসাঃ আফসানা হক তুলি, বরিশাল সদর। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা মোসা সেলিনা আকতার, উজিরপুর। সফল জননী নারী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা শাহানারা বেগম, উজিরপুর। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী প্লাবনী ইয়াসমিন, বরিশাল সিটি কর্পোরেশন। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী জয়িতা জাকিয়া বেগম, বাবুগঞ্জ।

এছাড়া বরিশাল সদর উপজেলায় শ্রেষ্ঠ ৫ জন নারী জয়ীতারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী জয়িতা মোসা: আফসানা হক তুলি, রায়পাশা কড়াপুর, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জয়িতা সোবিয়া আক্তার সাঈদ, শায়েস্তাবাদ, সফল জননী নারী৯ জয়িতা রুমা বেগম, কাশিপুর, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে শুরু করা নারী জয়িতা তামান্না আক্তার নিপা, কাশিপুর, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী জয়িতা ফিরোজা বেগম, কাশিপুর। জেলা এবং উপজেলা পর্যায়ে ১০ জন শ্রেষ্ঠ জয়িতা নারীকে পাঁচটি ক্যাটাগরিতে প্রত্যেকের হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন অতিথিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD